২ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি ‘মঞ্চ-২৪’র

অনলাইন ডেস্ক : স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে জাতীয় পার্টিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনের অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়েছে ‘মঞ্চ-২৪’।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জাতীয় পার্টির সারা দেশে ২২৪টি আসনে মনোনয়নপত্র দাখিলের প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী লীগ এককভাবে নয়, বরং জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোটের মাধ্যমে বাকশালী মুজিববাদী শাসন কায়েম ছিল। আওয়ামী লীগ যে পরিমাণ মানবতাবিরোধী অপরাধ করেছে, সেই একই অপরাধের দায় জাতীয় পার্টিকেও নিতে হবে। বিচারের প্রশ্নে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই।

আরও পড়ুনঃ   বিজয় দিবসে সুজানগরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফাহিম ফারুকী অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেও তাদের প্রধান সহযোগী জাতীয় পার্টির কার্যক্রম এখনো বন্ধ করা হয়নি। জুলাই পরবর্তী বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী বা বাকশালী রাজনৈতিক শক্তির রাজনীতি করার সুযোগ নেই বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, হাসিনা আমলে অনুষ্ঠিত প্রতিটি প্রহসনের নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি একই ভূমিকা পালন করেছে। জনগণের ভোটাধিকার হরণে জড়িত কোনো দল বা জোট জুলাই পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে না।

ফারুকী জানান, জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের গণহত্যার সঙ্গে সহযোগীদের বিরুদ্ধে সরকারকে ইতোমধ্যে দুই দফা উকিল নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে একটি নোটিশ দিয়েছে এনসিপির এক নেতা এবং আরেকটি জুলাই ঐক্যের পক্ষ থেকে। সংগঠনটির দাবি, ৪৮ ঘণ্টার মধ্যে এসব দলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।

আরও পড়ুনঃ   রাতের মধ্যে মাহদী হাসানকে মুক্তি দিতে হবে : রিফাত রশিদ

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ না করলে জুলাই গণআন্দোলনের সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হবে।

মঞ্চ-২৪ আহ্বায়ক বলেন, জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের মতোই জাতীয় পার্টির বিরুদ্ধেও শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১০

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১১

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১২

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৩

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

১৪

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

১৫

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

১৬

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১৭

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১৮

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১৯

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST