২ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

পুলিশ স্বামীর পোশাক পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

ছবি : সংগৃহীত

স্টাফ রিপোর্টার : পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে ভিডিও করে সামাজিক মাধ্যম টিকটকে প্রকাশ করায় রাজশাহীতে পুলিশের এক কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তার নাম মো. সাইফুজ্জামান। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত ছিলেন। বৃহস্পতিবার আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর এ আদেশ দিয়েছেন।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী জানান, বৃহস্পতিবার তিনি খবর পান যে, কনস্টেবল সাইফুজ্জামান বিয়ে না করে সিমা খাতুন নামের এক নারীকে নিয়ে একই বাসায় ভাড়া থাকেন এবং সিমা তার ইউনিফর্ম পরে ভিডিও করে টিকটকে দেন। খবর পেয়ে তিনি নিজে ওই বাড়ি যান। যাচাই করে দেখেন, প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সাইফুজ্জামান এই নারীকে দ্বিতীয় বিয়ে করেছেন। তবে কাবিননামার কাগজ এখনও পাননি। কিন্তু সিমা যে পুলিশের পোশাক পরে টিকটকে ভিডিও দেন, সে অভিযোগ সত্য।

আরও পড়ুনঃ   হত্যাচেষ্টা মামলায় খালেদা জিয়াসহ ২৬ জনকে অব্যাহতি

এরপর বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হলে বৃহস্পতিবারই তাকে থানা থেকে প্রত্যাহার করা। এরপর রাতেই তিনি থানা থেকে চলে গিয়ে আরএমপির পুলিশ লাইন্সে সংযুক্ত হন।

আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন, ‘স্বামীর পুলিশের পোশাক স্ত্রীর পরিধান করার কোনো সুযোগ নেই। এটি ফৌজদারী অপরাধ। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত শেষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ   নিশ্চিদ্র নিরাপত্তা ছকে ভোট গ্রহণে প্রস্তুত যশোর

উল্লেখ্য, সিমা খাতুনের বাবার বাড়ি কুষ্টিয়ার মিরপুরে। তিনি স্বামীর পোশাক পরে ভিডিও করে নিয়মিতভাবে টিকটকে প্রকাশ করে আসছিলেন। এই নারীর বিরুদ্ধে প্রতারণার নানা অভিযোগ আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরে বাংলা ছিলেন বাংলার কৃষক-প্রজা ও বঞ্চিত মানুষের মুক্তির অগ্রদূত : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

গরমে পথচারীদের মাঝে ‘শুভেচ্ছা রিয়েল এস্টেট’র শরবত ও বিস্কুট বিতরণ

বাঘায় যাত্রীবাহী বাস ‘সি লাইন’ এর শুভ উদ্বোধন

তাহেরপুর বাসস্ট্যান্ডের জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু

রাজশাহী উপমহাদেশে শিক্ষার প্রসারে একটি গর্বের নাম : ভূমিমন্ত্রী মিনু

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও শিশু ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জঙ্গলের ভেতর মিউমিউ করছিল বিড়াল ছানাটি

গুম প্রতিরোধ আইন পাস ও ভুক্তভোগী পরিবারগুলোর পুনর্বাসনের দাবিতে মানববন্ধন

ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বিভিন্ন জনবান্ধব ব্যতিক্রমী উদ্যোগ, খুশি নগরবাসী

দুর্নীতি , চাঁদাবাজির কারণে ৩ মাসেই বিএনপি ব্যর্থ সরকার : রফিকুল ইসলাম খান

১০

শিশু রামিসা হত্যার বিচারের দাবীতে রাজশাহীতে বিক্ষোভ

১১

আম ও পশু পরিবহনে থাকছে না স্পেশাল ট্রেন

১২

নিয়ামতপুরে ১৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার

১৩

আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১৪

রামিসা হত্যা মামলায় আসামি পক্ষে লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী

১৫

বগুড়া পুলিশ লাইন্স থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

পরিবারকে সমবেদনা জানাতে রামিসার বাসায় প্রধানমন্ত্রী

১৭

আছিয়া হত্যার রায় কার্যকর হয়নি বলে রামিসার প্রতি বর্বরতা

১৮

দুর্নীতিমুক্ত জনবান্ধব অটোমেটেড ভূমিসেবা নিশ্চিত করতে মন্ত্রণালয় কাজ করছে : ভূমিমন্ত্রী

১৯

রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস : স্বরাষ্ট্রমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST