১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

জয়ার ভয়ংকর রূপ দেখবে দর্শক, মুক্তি পাচ্ছে ‘ওসিডি’

অনলাইন ডেস্ক : প্রেক্ষাগৃহে আসছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের নতুন সিনেমা ‘ওসিডি’। আগামী ৬ ফেব্রুয়ারি থ্রিলার ঘরানার এই ছবিটি মুক্তির দিনক্ষণ চূড়ান্ত হয়েছে; যেখানে জয়াকে দেখা যাবে এক ভয়ংকর চরিত্রে!

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সামাজিক মাধ্যমে সিনেমার পোস্টার শেয়ার করে মুক্তির খবর জানিয়েছেন জয়া। তবে সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাবে কি না- এমন কিছু উল্লেখ করা হয়নি।

ওপার বাংলার পরিচালক সৌকর্য ঘোষালের এই সিনেমায় জয়া আহসানকে দেখা যাবে ‘শ্বেতা’ নামের একজন চিকিৎসকের চরিত্রে। শ্বেতার জীবনে তাড়া করে ফেরা অতীতের এক তিক্ত স্মৃতিকে কেন্দ্র করেই ছবির গল্প আবর্তিত হয়েছে। সিনেমার প্রেক্ষাপট অনুযায়ী, শ্বেতার সেই গোপন অতীত সম্পর্কে এক রোগী জেনে ফেলায় তাকে হত্যা করে শ্বেতা। এরপর থেকে তার বিরুদ্ধাচরণ করা প্রতিটি মানুষকে একে একে শেষ করে দিতে চান তিনি।

আরও পড়ুনঃ   বাংলাদেশ লেবার পার্টির রাজশাহী সদর আসনের মনোনয়ন ফরম সংগ্রহ

‘ওসিডি’ বা অবসেসিভ কম্পালশন ডিসঅর্ডার- এমন একটি সমস্যা যা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এই রোগে আক্রান্ত মানুষদের। সিনেমাটি নিয়ে পরিচালক সৌকর্য ঘোষাল ভারতীয় গণমাধ্যমে জানান, এটি মূলত শিশুদের ওপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে এক প্রতিবাদের ভাষা। শৈশবে হেনস্তার শিকার হওয়া শিশুরা যখন বিচার না পেয়ে আজীবন সেই স্মৃতি বয়ে বেড়ায়, সেই মানসিক যন্ত্রণার দিকটিই এখানে তুলে ধরা হয়েছে।

আরও পড়ুনঃ   হাদি হত্যার বিচার এই বাংলার জমিনেই হবে : জুমা

পরিচালক আরও যোগ করেন, অনেক ক্ষেত্রে পরিবারও শিশুদের চুপ থাকতে বলে, যার ফলে অপরাধীরা সমাজে প্রকাশ্যে ঘুরে বেড়ায়। শ্বেতার চরিত্রের মাধ্যমে সেই ক্ষোভ ও মানসিক বিপর্যয়ের প্রতিফলন দেখানো হয়েছে।

উল্লেখ্য, পরিচালক সৌকর্য ঘোষালের সঙ্গে জয়া আহসানের এটি দ্বিতীয় কাজ; এর আগে তারা ‘ভূত পরী’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন। ‘ওসিডি’র শুটিং ও নির্মাণ কাজ ২০২১ সালে শেষ হলেও নানা কারণে গত কয়েক বছর ধরে এর মুক্তি আটকে ছিল। দীর্ঘ প্রতীক্ষার পর টালিউডের সিনেমাটি অবশেষে বড় পর্দায় দেখার সুযোগ পাচ্ছেন ভক্তরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১০

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১১

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১২

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৬

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৭

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৮

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৯

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

২০

Design & Developed by: BD IT HOST