৮ মে ২০২৪
অনলাইন সংস্করণ

দুই হাতে ভর করে কেন্দ্রে বৃদ্ধ, ইভিএমে ভোট দিয়ে উচ্ছ্বসিত

পাবনা প্রতিনিধি : জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী জাবেদ চৌধুরী (৬৮)। দুই হাত আর দুই পায়ে ভর করে চলাফেরা করেন। প্রতিবন্ধকতা দমাতে পারেনি তাঁকে। দুই হাত আর দুই পায়ে ভর করে কেন্দ্রে এসে ভোট দিলেন। প্রথমবার ইভিএমে ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

আজ বুধবার পাবনার বেড়া উপজেলা পরিষদ নির্বাচনে চলছে ভোট গ্রহণ। কাশীনাথপুর মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে বেলা সাড়ে ১১টার দিকে ভোট দিয়ে বের হওয়ার পর কথা হয় জাবেদ চৌধুরীর সঙ্গে।

জাবেদ চৌধুরী বলেন, ‘২০ বছর বয়স থেকে প্রতিটি নির্বাচনে ভোট দিয়ে আসছি। এত বছর ব্যালট পেপারে ভোট দিয়ে আসলেও এবারই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট দিয়েছি।’

আরও পড়ুনঃ   বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জাবেদ চৌধুরী বলেন, ‘ইভিএম পদ্ধতি খুব একটা কঠিন নয়। সকালে আমার স্ত্রী প্রথমে ভোট দিয়ে আমাকে বিস্তারিত জানিয়েছে কীভাবে ভোট দিতে হয়। প্রথমে সাদা বাটনে চাপ দিয়ে পরে সবুজ বাটনে চাপ দিতে হয়। এভাবেই আমি খুব সহজে ভোট দিয়েছি। কোনো সমস্যা হয়নি।’

জানা গেছে, বেড়া উপজেলার আমিনপুরের জাতসাকিনী ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত ময়েন চৌধুরীর ছেলে জাবেদ। জন্ম থেকেই তিনি শারীরিক প্রতিবন্ধী।

সংসারে তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দুজনকেই বিয়ে দিয়েছেন। ছেলের নাম আলামিন (২৭) ও মেয়ের নাম বিউটি (১৯)। ছেলে আলামিন তাঁর সঙ্গেই থাকেন। তিনি নির্মাণশ্রমিক হিসেবে কাজ করেন। স্ত্রী নুরজাহান খাতুন গৃহিণী।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এত বছর বয়স হলেও তিনি এত দিন প্রতিবন্ধী ভাতা পাননি। দুই বছর আগে বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল হক বাবু তাঁর একটি প্রতিবন্ধী ভাতা করে দিয়েছেন। সেই ভাতার টাকা, ছেলের কিছু আয় এবং মানুষের সাহায্য নিয়ে তাঁদের সংসার চলে।

জাবেদ চৌধুরী বলেন, ‘এবারের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের পরিবেশ ভালো। ইভিএম মেশিনে ভোট দিয়ে ভালোই লেগেছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST