৩১ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বিশ্ব গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা

অনলাইন ডেস্ক : কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০ বছর বয়সে মৃত্যু হওয়ার পর আজ বুধবার (৩১ ডিসেম্বর) তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

এরআগে দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হয় তার জানাজার নামাজ। জানাজায় অংশ নেন লাখ লাখ মানুষ। সাবেক প্রধানমন্ত্রীকে শেষ বিদায় জানাতে এত মানুষের সমাগম নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের হেডলাইনে এই জানাজা নিয়ে লিখেছে— “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় মর্যাদার জানাজায় মানুষের শোক”

আরও পড়ুনঃ   ভ্যাম্পায়ার সিরিজে সিফাত নুসরাত

কাতারের আলজাজিরা লিখেছে, “শোকাহত বাংলাদেশে খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজায় বিপুল জনতার সমাগম।”

তুরস্কের টিআরটি লিখেছে, “রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়াকে বিদায় জানাল বাংলাদেশ।”

ফরাসি বার্তাসংস্থা এএফপি লিখেছে, “রাষ্ট্রীয় জানাজায় খালেদা জিয়ার জন্য বাংলাদেশের শোক।”

মালয়েশিয়ার সরকারি বার্তাসংস্থা বার্নামা লিখেছে, “খালেদা জিয়ার জানাজায় লাখো মানুষ। স্বামীর পাশে সমাহিত।”

ভারতীয় বার্তাসংস্থা এএনআই লিখেছে, “খালেদা জিয়ার শেষ বিদায়ের জন্য ঢাকায় জড়ো হলো জনসমুদ্র।”

পাকিস্তানি ইংরেজি সংবাদমাধ্যম দ্য ডন লিখেছে, “শোকাহতদের নেতৃত্বে তারেক রহমান। খালেদা জিয়াকে ঢাকায় দাফন।”

চীনের বার্তাসংস্থা এএফপি লিখেছে, “সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ।”

আরও পড়ুনঃ   বেলুচিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে ৩৩ আফগান সন্ত্রাসী নিহত

আরেক পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস নিউজ তাদের শিরোনামে লিখেছে, “ঢাকায় খালেদা জিয়ার শেষ বিদায়ে যোগ দিলেন দক্ষিণ এশিয়ার নেতারা।”

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান লিখেছে, “একটি যুগের অবসান : নিজেদের প্রথম নারী প্রধানমন্ত্রীকে সমাহিত করল বাংলাদেশ।”

ফরাসি সংবাদমাধ্যম লঁ মন্ত লিখেছে, “খালেদা জিয়ার শেষ বিদায় : হাজার হাজার মানুষ গেলো তার কফিনের পেছনে।”

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি শিরোনাম করেছে, “খালেদা জিয়ার শেষ বিদায় : স্বামীর পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST