৩০ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন মালিঙ্গা

অনলাইন ডেস্ক : লাসিথ মালিঙ্গাকে জাতীয় দলের পেস বোলিং কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। তবে খুবই স্বল্প সময়ের জন্য তার সঙ্গে চুক্তি করেছে বোর্ড। মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বোলারদের উন্নতির জন্য মালিঙ্গাকে দলের সঙ্গে যুক্ত করা হয়েছে।

মাত্র এক মাসের জন্য মালিঙ্গার সঙ্গে চুক্তি করেছে এসএলসি। আগামী ১৫ ডিসেম্বর থেকে তার চুক্তি কার্যকর হবে। ২৫ জানুয়ারী পর্যন্ত শ্রীলঙ্কার জাতীয় দলের পরিকল্পনায় থাকা বোলারদের নিয়ে কাজ করবেন সাবেক এই তারকা পেসার।

আরও পড়ুনঃ   জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে : তথ্যমন্ত্রী

কোচ হিসেবে জাতীয় দলের সঙ্গে কাজ করার খুব একটা অভিজ্ঞতা নেই মালিঙ্গার। তবে লম্বা সময় তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বল হাতে দাপট দেখিয়েছেন। তার সেই অভিজ্ঞতাই এবার দেশের ক্রিকেটে কাজে লাগাতে চায় বোর্ড। বিশেষ করে টি-টোয়েন্টিতে ডেথ ওভারে বোলিংয়ের জন্য বোলারদের বিশেষ অনুশীলন করাবেন মালিঙ্গা।

আরও পড়ুনঃ   ভাঙ্গায় গৃহবধূর মরদেহ উদ্ধার

আগামী ৭ ফেব্রুয়ারী পর্দা উঠছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের। এই আসরের সহ-আয়োজক শ্রীলঙ্কা। ঘরের মাঠের এই আসরের বিশেষ প্রস্তুতির অংশ হিসেবেই মালিঙ্গাকে টিম ম্যানেজমেন্টে যুক্ত করল শ্রীলঙ্কা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১০

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১১

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১২

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৩

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৪

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৬

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৭

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৮

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST