২৯ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

জয়ের জন্য সহজ লক্ষ্য পেল রাজশাহী

অনলাইন ডেস্ক : প্রথম দুই ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও ব্যাটিংয়ে ব্যর্থ হলেন নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটাররা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে মাত্র ১২৪ রান করেছে নবাগত দলটি। ফলে জিততে হলে রাজশাহী ওয়ারিয়র্সকে করতে হবে মাত্র ১২৫ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নোয়াখালীকে ব্যাট করার আমন্ত্রণ জানান রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ে নেমে ঝড়ো সূচনার ইঙ্গিত দিলেও শুরুটা ভালো হয়নি নোয়াখালীর। ৫ রান করে আউট হন হাবিবুর রহমান সোহান। আর ৬ রান এসেছে সাব্বির হোসেনের ব্যাট থেকে। ১৯ বলে ২৫ রান করেন ওপেনার মাজ সাদাকাত।

আরও পড়ুনঃ   ‘চেয়েছিলাম বিয়েটা যেন টিকে যায়’

মন্থর গতির ব্যাটিংয়ের মাধ্যমে দলের হাল ধরার চেষ্টা করেন মাহিদুল ইসলাম অঙ্কন ও দলনেতা হায়দার আলী। কিন্তু কেউই ব্যক্তিগত ইনিংসটা বড় করতে পারেননি। ২২ রান করেন অঙ্কন। আর দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রানের ইনিংসটি খেলে আউট হন হায়দার আলী।

আরও পড়ুনঃ   রাজশাহীতে রাষ্ট্রীয় শোক ও একদিনের ছুটিতে চলছে ‘আশা এনজিও’ সরকারে আদেশ অবজ্ঞা

এরপরের ব্যাটার ছিলেন একদম নিষ্প্রভ। দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন কেবল একজন। ১১ রান করেন মেহেদী হাসান রানা। এছাড়া জাকের আলি ৬, রেজাউর রহমান রাজা ১ ও হাসান মাহমুদ ০ রানে আউট হন।

রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন ডানহাতি পেসার রিপন মণ্ডল। দুটি উইকেট নেন তানজিম হাসান সাকিব। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন দুজন বোলার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন উচ্চতায় দেশের স্বর্ণের বাজার

সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন

দ্বিতীয় বিয়ের হলুদে জমিয়ে নাচলেন মধুমিতা

অসুস্থতা নিয়েই বিপিএল মাতালেন তানজিন তিশা

দীঘির গায়ে জুস পড়ায় সত্যিই কি চাকরি হারিয়েছেন ওয়েটার?

চট্টগ্রামকে হারিয়ে বিপিএলে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স

রাজশাহীতে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্ট ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

দাড়িপাল্লা প্রতীকের প্রচারণায় রাজশাহী-৩ আসনে জমে উঠেছে ভোটের মাঠ

রাজশাহী এডিটরস ফোরাম নেতৃবৃন্দের সাথে জামায়াতের দুই প্রার্থীর মতবিনিময়

রাজশাহী-১ আসনে বিএনপি ও জামায়াতের গণসংযোগ ও নির্বাচনী অফিস উদ্বোধন

১০

দুর্গাপুরে কওমী মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

১১

বাগমারায় গণসংযোগে ব্যস্ত জামায়াত প্রার্থী ডা. আব্দুল বারী

১২

নিয়ামতপুরে সরস্বতী পূজা উদযাপিত

১৩

নগরীতে এসো গড়ি টিকাপাড়ার উদ্যোগে কম্বল বিতরণ

১৪

মান্দায় জামাতের নির্বাচনীয় জনসভা অনুষ্ঠিত, দাঁড়িপাল্লার জনস্রোত

১৫

প্রতিদিন গরিব ও অসহায়দের বিনামূল্যে মধ্যাহ্নভোজ দিচ্ছে রুচিতা হোটেল

১৬

ধানের শীষে ভোট দিন, দেশ ও পতাকা নিরাপদ রাখুন : মিলন

১৭

যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় ৬ জেলার ২০ কেন্দ্র স্থগিত

১৮

রাজশাহী মহানগর ফারিয়ার দ্বিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত

১৯

মান্দায় মহাসড়কে যাত্রী হেনস্তার ঘটনায় মূল হোতা গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST