২৫ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নাইজেরিয়ায় মসজিদের ভেতর বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত

অনলাইন ডেস্ক : নাইজেরিয়ায় মাগরিবের নামাজের সময় মসজিদের ভেতর বোমার বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ।

গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বোর্নো রাজ্যের মাইদুগুরি শহরে মসজিদের ভেতর বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলাকারী।

পুলিশ জানিয়েছে, পাঁচজন নিহত হওয়ার পাশাপাশি ৩৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুনঃ   অবশেষে মায়ের কাছে ফিরলেন তারেক রহমান

বোর্নো রাজ্য পুলিশ কমান্ড এক বিবৃতিতে বলেছে, “আত্মঘাতী ভেস্ট এবং প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী ও প্রাথমিক তদন্ত নির্দেশ করছে, এটি একটি আত্মঘাতী বোমা হামলা ছিল। তবে সঠিক কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে।

পুলিশ পাঁচজনের মৃত্যুর তথ্য জানালেও ওই মসজিদের পরিচালক মালাম আবুনা ইউসুফ বার্তাসংস্থা এএফপিকে ৮ জন নিহত হওয়ার তথ্য দিয়েছিলেন। বাবাকুরা কোলো নামে এক সশস্ত্র নেতা বলেছিলেন, বোমা হামলায় ৭ জন নিহত হয়েছেন।

আরও পড়ুনঃ   নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে স্কুলশিক্ষার্থী নিহত

যেখানে বোমা হামলার ঘটনা ঘটেছে সেখানে সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের উপস্থিতি রয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। কিন্তু নাইজেরিয়ায় যেসব আত্মঘাতী হামলার ঘটনা ঘটে, সেগুলোর বেশিরভাগই বোকো হারাম করে থাকে।

সূত্র: আলজাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১০

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১১

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৩

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৪

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৬

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৭

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৮

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

২০

Design & Developed by: BD IT HOST