২৪ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে দু’টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ১৪ প্রার্থী

জয়পুরহাট-১ আসনে প্রার্থী রয়েছেন ৮ ও জয়পুরহাট-২ আসনে ৬ জন ।

এম.এ.জলিল রানা,জয়পুরহাট : জয়পুরহাটে দুটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ১৪ প্রার্থী। আসন্ন ত্রয়োদশ মহান জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জয়পুরহাট জেলার দুটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী, এবি পার্টি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১৪ জন সংসদ সদস্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে জয়পুরহাট-১ আসনে প্রার্থী রয়েছেন ৮ ও জয়পুরহাট-২ আসনে ৬ জন ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর-২০২৫) সন্ধায় জেলা নির্বাচন কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।

জয়পুরহাট-১ আসনে মনোনয়নপত্র যারা সংগ্রহ করেছেন তারা হলেন, বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা জামায়েতের আমির ডা: ফজলুর রহমান সাঈদ, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী সুলতান মো: শামসুজ্জামান,। (বাসদ) থেকে ওয়াজেদ পারভেজ, এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন, শহরের বুলুপাড়ার আকাম উদ্দিন মণ্ডলের ছেলে জালাল উদ্দিন মণ্ডল, সদর উপজেলার কড়ই পশ্চিমপাড়ার আব্দুল মান্নান মণ্ডলের ছেলে আতাউর রহমান, জেলার পাঁচবিবি উপজেলার দানেজপুরের সাবেকুন নাহার সিখা এবং ছাতিনালী শিরট্টী এলাকার হাসান আকতারের ছেলে ঈসা আলেক বলে জানা গেছে।

আরও পড়ুনঃ   বর্ষবরণে প্রস্তুত ‘দ্য ব্যাটারি আটলান্টা’

জয়পুরহাট-২ আসনে মনোনয়নপত্র যারা সংগ্রহ করেছেন তারা হলেন, বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সচিব আব্দুল বারী, জামায়েতের ইসলামীর মনোনীত প্রার্থী জেলা জামায়েতের সহকারী সেক্রেটারি এস এম রাশেদুল আলম।

এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলার ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর ইউপির ধানতলা গ্রামের হজরত আলীর ছেলে ও বিএনপির সাবেক ছাত্রনেতা আব্বাস আলী ,, কেন্দ্রীয় কৃষকদলের জলবায়ু বিষয়ক সম্পাদক ও জেলার আক্কেলপুর উপজেলার গনিপুর গ্রামের নায়েব উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম এবং গনিপুর গ্রামের আজিজার রহমানের ছেলে আমিনুর ইসলাম।

আরও পড়ুনঃ   দুই বাংলাদেশিকে উদ্ধার করল সৌদির বর্ডার গার্ড

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর-২০২৫। এখন পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। এছাড়াও জেলার ভোটার সংখ্যা চূড়ান্তও হবে আগামী ২৫ ডিসেম্বর। তবে এখন পর্যন্ত ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ১৭ হাজার ৯৬৬ জন বলে জানা গেছে।এসব সার্বিক বিষয় নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ

১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে : সমাজকল্যাণ মন্ত্রী

ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুন্ডুমালা পৌর বিএনপির দোয়া মাহফিল

১০

শাড়ি-গয়নায় অপুর সাজ, সঙ্গে কী বার্তা দিলেন?

১১

মেক্সিকোর চিড়িয়াখানায় বিশ্বকাপ ম্যাচ নিয়ে হাতি-গরিলাদের ভবিষ্যদ্বাণী!

১২

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

১৩

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১৪

রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ

১৫

রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৭

নগরীতে ২০৫৫ পিস ইয়াবা, ১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৫

১৮

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৯

মানসম্পন্ন পণ্য প্রাপ্তি জনসাধারণের নাগরিক অধিকার : শিল্পমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST