২৩ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় আন্তঃইউনিয়ন ও পৌরসভা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভবানীগঞ্জ পৌরসভা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় আন্তঃইউনিয়ন ও পৌরসভা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে বাগমারা উপজেলার উত্তর একডালা মাঠে এই খেলার আয়োজন করা হয়। খেলায় ১-১ গোলে সমতা থাকায়। ট্রাইবেকারে গড়ায় খেলাটি। ট্রাইবেকারে ৫-৩ গোলে চ্যাম্পিয়ন হয় ভবানীগঞ্জ পৌরসভা।

বাগমারা উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাঃ সবুর আলী।

আরও পড়ুনঃ   খুলনায় এনসিপি নেতাকে গুলি : বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা, উপজেলা শিক্ষা অফিস সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সালেক উদ্দিন, আইসিটি কর্মকর্তা তাজরুল ইসলাম মিলন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, স্থানীয় জনপ্রতিনিধি, খেলোয়াড়, সাংবাদিক ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে একটি সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

আরও পড়ুনঃ   যশোর আইনজীবী স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, ৯৯৯ কলে উদ্ধার

খেলা শেষে টুর্নামেন্টে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। চ্যাম্পিয়ন হওয়ার ভবানীগঞ্জ পৌরসভাকে ৮০ হাজার টাকা এবং রানারআপ দল তাহেরপুর পৌরসভা দলকে ৫০ হাজার টাকা পুরস্কার তুলে দেয়া হয়।

অন্যদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাগমারা থেকে জাতীয় দলে খেলা মানিক হোসেন মোল্লা এবং নার্গিস খাতুনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST