২৩ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জ সদর ও গোমস্তাপুর উপজেলায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও আমদানি নিষিদ্ধ বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সূত্র জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকসহ সব ধরনের অপরাধ দমনে র‍্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫ এর অধীন সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর দুটি আভিযানিক দল ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে জেলার সদর ও গোমস্তাপুর থানাধীন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।

আরও পড়ুনঃ   নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

প্রথম অভিযানে বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন বরেন্দ্রমোড় ইসলামপুর ১৫ নম্বর ওয়ার্ড এলাকায় ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নিচে রাস্তার উপর থেকে মো. মেহের আলী (৩৫) কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে আমদানি নিষিদ্ধ বুপ্রেনরফিন ইনজেকশন ৫ পিস, ইয়াবা ট্যাবলেট ১০ পিস ও গাঁজা ৪৫ গ্রাম উদ্ধার করা হয়।

অপরদিকে, একই দিন রাত ৯টার দিকে গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড নুনগোলা জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মনিরুল ইসলাম (৫৫) কে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ   তানোরে অসহায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ মাদকদ্রব্য কেনাবেচার তথ্য পাওয়ায় তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে দুইজন মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়। গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সদর ও গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৫ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST