২১ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই‘ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।

স্টাফ রিপোর্টার : রবিবার (২১ ডিসেম্বর) সকালে রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই‘ শীর্ষক আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।

প্রধান অতিথির বক্তব্যে আফিয়া আখতার বলেন, আমাদের জুলাইযোদ্ধা ও জুলাইআহত যারা আছেন তারা বিভিন্ন কাজের মাধ্যমে মূলধারায় আসতে চান। সেক্ষেত্রে আমাদের টিবিসিগুলো এবং সরকারি দপ্তরগুলো আছে যারা তরুণদের নিয়ে কাজ করছে, তরুণদেরকে বিভিন্ন কর্মে নিয়োজিত করতে উৎসাহিত ও সহযোগিতা করছে।

আরও পড়ুনঃ   যশোরের শার্শা লক্ষণপুর সড়কে তালের আঁটি বপন

তিনি বলেন, জুলাইযোদ্ধাদের কাজে লাগানোর একটি সুযোগ এসেছে। সরকারিভাবে একটি নির্দেশনা রয়েছে তারা যদি কোনো প্রশিক্ষণের বিষয়ে আগ্রহ প্রকাশ করে তাহলে অবশ্যই তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং সেই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এসময় তিনি ক্ষুদ্রঋণ বা অন্য যেকোনোভাবে তাদেরকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুনঃ   বান্দরবানে পুলিশ ও বিজিবির সঙ্গে কেএনএফের গোলাগুলি

রাজশাহী জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শরিফুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

আলোচনা সভার শুরুতে জুলাই গণ-অভ্যুত্থান এবং ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST