২১ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাকসুর আল্টিমেটাম: পদত্যাগের খোঁজে বিভাগে বিভাগে সালাহউদ্দিন আম্মার

রোববার সকাল সাড়ে ১০টা থেকে সালাহউদ্দিন আম্মার ও তার সহযোগীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে গিয়ে সংশ্লিষ্ট ডিনদের বিষয়ে খোঁজখবর নেন।

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া ঘোষণার পর রোববার সকালে আলোচনায় আসে বিশ্ববিদ্যালয়ের ছয়জন ডিনের বিষয়টি। শনিবার তিনি ফেসবুক পোস্টে দাবি করেন, ফ্যাসিস্টদের দোসর ও আওয়ামীপন্থী ছয় ডিনকে রোববারের মধ্যে পদত্যাগ করতে হবে।

এই ঘোষণার প্রেক্ষিতে রোববার সকাল সাড়ে ১০টা থেকে সালাহউদ্দিন আম্মার ও তার সহযোগীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে গিয়ে সংশ্লিষ্ট ডিনদের বিষয়ে খোঁজখবর নেন। তারা বিভাগের সভাপতিদের সঙ্গে কথা বলেন এবং ডিনরা লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিনা—সে বিষয়ে জানতে চান।

তবে সংশ্লিষ্ট ছয়টি বিভাগের সভাপতিরা জানান, এখনো পর্যন্ত কোনো ডিন লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেননি। এছাড়া ডিনদের ছয়জনই রোববার ক্যাম্পাসে আসবেন না বলে জানিয়েছেন। কেউ কেউ ছুটি নেওয়ার কথা বললেও, লিখিতভাবে বিভাগীয় সভাপতির কাছ থেকে ছুটি নেওয়া হয়নি বলে দাবি করেন সালাহউদ্দিন আম্মার।

আরও পড়ুনঃ   ক্রীড়া পরিদপ্তরে পরিচালক বদলি

এ বিষয়ে সালাহউদ্দিন আম্মার বলেন, আগামী তিন দিনের মধ্যে আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রলীগ নামধারী শিক্ষার্থীদের একটি তালিকা প্রকাশ করা হবে। তার অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন দেড় বছরেও এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, তাই রাকসুই এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে।

যেসব ছয় ডিনকে ঘিরে আপত্তি তোলা হয়েছে তারা হলেন—
আইন অনুষদের ডিন অধ্যাপক আবু নাসের ওয়াহিদ,
বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নাসিমা আখতার,
ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক এ এস এম কামরুজ্জামান,
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এস এম একরাম উল্লাহ,
প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক বিমল কুমার প্রামাণিক
এবং ভূ-বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এ এইচ এম সেলিম রেজা।

আরও পড়ুনঃ   সাত বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা ভবনে পাঠদানে দূর্ঘটনার আশংকা অভিভাবকদের

এদিকে, রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে রাকসুর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান। পরে সাংবাদিকদের তিনি জানান, শিক্ষকদের সঙ্গে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে উদ্দেশ্যেই তিনি সেখানে উপস্থিত হয়েছেন।

প্রক্টর মাহবুবুর রহমান আরও বলেন, যেসব ছয় ডিনের বিষয়ে আপত্তি তোলা হয়েছে, তাদের মেয়াদ গত ১৭ ডিসেম্বর শেষ হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব খুব শিগগিরই কার্যকর সিদ্ধান্ত নেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : রাজশাহীর ডিসি

জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান রাজশাহীতে স্থাপনে আগ্রহ

মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প : ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১০

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

১১

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

১২

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

১৩

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১৪

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১৫

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৭

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৮

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST