৫ মে ২০২৪
অনলাইন সংস্করণ

ভাষা সৈনিক গোলাম আরিফ টিপু’র স্মরণে রাজশাহীতে নাগরিক শোকসভা

স্টাফ রিপোর্টার : নাগরিক শোকসভা কমিটি, রাজশাহীর আয়োজনে প্রয়াত ভাষা সৈনিক, মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বীর মুক্তিযোদ্ধা গোলাম আরিফ টিপু’র স্মরণে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৫টা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত রাজশাহী কলেজ অডিটোরিয়ামে আয়োজিত নাগরিক শোক সভায় বক্তব্য দেন নাগরিক শোকসভা কমিটির প্রধান পৃষ্ঠপোষক, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সভায় সভাপতিত্ব করেন নাগরিক শোকসভা কমিটির সভাপতি ও ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জী। নাগরিক শোকসভা কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামাণিক শোকসভার সঞ্চালনা করেন।

রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের কৃর্তিমান মানুষ ছিলেন গোলাম আরিফ টিপু। তিনি পুরো জীবনে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মানুষকে আইনি সহায়তা দিয়েছেন। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর করেছিলেন। অত্যন্ত সাহসের সঙ্গে তিনি তাঁর দায়িত্ব ও কর্তব্য পালন করেছেন। বিভিন্ন সময় হুমকির সম্মুখীন হয়েছেন। তবে তিনি রক্তচক্ষু উপেক্ষা করে দায়িত্ব পালন করে গেছেন। তিনি কখনো আদর্শের সাথে আপোষ করেননি।

রাসিক মেয়র আরো বলেন, সোনাদীঘী সংলগ্ন পরিত্যক্ত সার্ভে ইনস্টিটিউট এর জায়গায় রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। এজন্য সিটি কর্পোরেশন থেকে প্রায় এক বছর আগে টেন্ডারও আহ্বান করা হয়। কিন্তু জায়গাটি সিটি কর্পোরেশনের না হওয়ায় জেলা পরিষদ অনুমতি দেয়নি। এজন্য শহীদ মিনার নির্মাণ করা সম্ভব হয়নি। জেলা পরিষদ থেকে বলা হয়েছিল, তারা নিজেরা শহীদ মিনার নির্মাণ করবে। সেটিও যদি করা হয়, তা যেন দ্রুত সময়ের মধ্যে নির্মাণ করা হয়।

আরও পড়ুনঃ   তৎক্ষনাৎ ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর সমস্যা সমাধান করে প্রসংসায় ভাসছেন তানোর ইউএনও

আওয়ামী লীগের উপদেষ্ট মন্ডলীর সদস্য ও রাবির সাবেক উপাচার্য প্রফেসর আব্দুল খালেক বলেন, বাংলাদেশের ইতিহাসের সাথে সম্পৃক্ত ছিলেন গোলাম আরিফ টিপু। তিনি ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। তিনি ছিলেন অতুলনীয়। তাঁকে নিয়ে আমরা গর্বিত। তিনি আমাদের সম্মুখে না থাকলেও হৃদয়ে থাকবেন সব সময়।

প্রয়াত গোলাম আরিফ টিপুর সহধর্মিণী জাহনারা বেগম লুই বলেন, ভাষা আন্দোলনে দেশের প্রথম শহীদ মিনার রাজশাহীতে নির্মাণে নেতৃত্ব দিয়েছেন গোলাম আরিফ টিপু। সেটি এখনো পুর্ণাঙ্গভাবে নির্মিত হয়নি। রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপনেও তিনি ছিলেন। সেটি নির্মাণে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

শোকসভার সভাপতি ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জী বলেন, গোলাম আরিফ টিপু বহু গুনের অধিকারী ছিলেন। তিনি সুবিধাবাদীর দলে থেকে অনেক উপরে যেতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। তিনি এদেশের গরীব ও অসহায় মানুষের হয়ে আজীবন লড়েছেন। মানুষের জন্য রাজনীতি করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মূল্যায়ন করেছেন।

নাগরিক শোক সভায় বক্তারা বলেন, গোলাম আরিফ টিপু ছিলেন একজন কর্মবীর। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে তার অবদান চিরস্মরণীয়। তিনি দেশ ও জাতির জন্য কাজ করেছেন। জাতিকে পথ দেখিয়েছেন। তিনি ছিলেন উজ্জ্বল নক্ষত্র। দেশ যতদিন থাকবে, ততদিন তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

আরও পড়ুনঃ   ভারতের বরাদ্দ কমিয়ে বাংলাদেশেরটা বাড়াতে আইসিসিকে পরামর্শ ভনের

নাগরিক শোক সভায় আরো বক্তব্য রাখেন রাবির উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার তাপু, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরকুতুব আলম মান্নান, রাবির প্রাক্তন বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর সনৎ কুমার সাহা, ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, রাজশাহী বারের সিনিয়র আইনজীবী এ্যাড. লোকমান আলী, কবি জুলফিকার মতিন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, ন্যাপ রাজশাহী মহানগর সভাপতি মোস্তাফিজুর রহমান খান আলম, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সাইদুর রহমান, সাবেক মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আব্দুল মান্নান, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, বঙ্গবন্ধু পরিষদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, সিপিবি রাগিব হাসান মুন্না, প্রয়াত গোলাম আরিফ টিপুর বড় মেয়ে ডালিয়া নাসরিন, জাসদ রাজশাহী মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী প্রুমখ বক্তব্য রাখেন।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী -৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মুহা. হবিবুর রহমান, ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু সহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শোকসভার শুরুতে ভাষা সৈনিক গোলাম আরিফ টিপু’র স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া শুরুতে তাঁর প্রকৃতিতে নাগরিক শোকসভা কমিটি সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST