১৮ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল : এ জেড এম জাহিদ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়। ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি আগের মতোই চিকিৎসা গ্রহণ করছেন।

এ কথা জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘তাঁর (খালেদা জিয়া) অবস্থা স্থিতিশীল রয়েছে। এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা দেওয়া হচ্ছে তা তিনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন।’

বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের বাইরে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক এ কথা জানান।

খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন এমন আশা ব্যক্ত করে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন আরো বলেন, ‘ম্যাডামের সাথে সম্পৃক্ত আমরা, এই হাসপাতালের চিকিৎসকরা অত্যন্ত আশাবাদী যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন।’

‘তারপরেও মনে রাখতে হবে, ওনার বয়সের চেয়ে বেশি যে অসুস্থতা এবং ওনাকে পরিকল্পিতভাবে যে রকম অসুস্থ অবস্থার মধ্যে বিগত সময়ে ঠেলে দেওয়া হয়েছে, চিকিৎসা দেওয়া যায়নি অথবা দিতে দেওয়া হয়নি সে কারণেই তাঁর শারীরিক জটিলতা মারাত্মকভাবে বেড়ে গিয়েছে, এবার উনি বেশি সময় পার করছেন।’

আরও পড়ুনঃ   ছাত্রদল ডিগ্রী কলেজ শাখার উদ্যোগে জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

জাহিদ বলেন, এ বিষয়ে আমি শুধু আপনাদের এইটুকু অবহিত করতে চাই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান সবসময় ওনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে তদারকি করছেন। এছাড়া ওনার পরিবারের সদস্যদের মধ্যে মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দ শামিলা রহমান, ম্যাডামের ভাই শামীম এস্কান্দার, বড় বোন সেলিনা ইসলামসহ পরিবারের সদস্যরা সার্বক্ষণিকভাবে আছেন, খোঁজ-খবর রাখছেন। তাঁর পাশে তো আর থাকা যাচ্ছে না যেহেতু উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আছেন। তাঁরা হাসপাতালে অথবা হাসপাতালের বাইরে অবস্থান করে ম্যাডামের চিকিৎসার ব্যাপারে খোঁজ নিচ্ছেন।

এছাড়া অন্তবর্তীকালীন সরকারের প্রধান, উপদেষ্টাগণ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যগণ, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের সর্বাত্মক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক জাহিদ।

আরও পড়ুনঃ   পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনা হতে রক্ষাকারী মো. এনামুল হককে সম্মাননা প্রদান

নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বেগম খালেদা জিয়ার এই ব্যক্তিগত চিকিৎসক বলেন, এই হাসপাতালে আরো অনেক রোগী চিকিৎসাধীন আছেন। সেই সকল রোগীর চিকিৎসা যাতে কোন ব্যাঘাত না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা করছেন। আমি আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ করতে চাই, এই হাসপাতাল সবার জন্য উন্মুক্ত। এ হাসপাতালের সেবা গ্রহণ করার সুযোগ সবারই আছে।’

‘কাজেই কোন অবস্থাতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য আপনাদের চিকিৎসার কোন ব্যাঘাত ঘটবে না এবং আমরা কোন নেতাকর্মী কোন ধরনের বিঘ্ন সৃষ্টি করবো না। এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা আশা রাখি।’

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এর তিনদিন পর তাঁর ফুসফুসে সংক্রমণ হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা দিচ্ছে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশী-বিদেশী চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে “বিশ্বের শ্রেষ্ঠ নারী নেত্রীর তালিকায় আছেন বেগম খালেদা জিয়া” বই উপহার

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন নগরবাসী : রাসিক প্রশাসক

নগরীতে চাঞ্চল্যকর অটোরিক্সা চালক হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ৮

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী 

ফায়ার সার্ভিসের সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উদ্যাপন উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উদ্যাপন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

আরএমপি কমিশনার ও রাসিক প্রশাসকের শুভেচ্ছা বিনিময়

১০

চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতি গ্রেপ্তার

১১

আইবাঁধ সড়কের কার্পেটিং কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১২

পদ্মার চরে ডাকাতের গুলিতে দুই জেলে আহত, নিখোঁজ ১

১৩

ঈদ উপহার পেল পৌর এলাকার ৪,৬২৫ পরিবার, স্বস্তি সুবিধাভোগীদের মুখে

১৪

পাটখাতকে সাত বিলিয়ন ডলারের শিল্পে উন্নীত করার লক্ষ্য সরকারের : বস্ত্র ও পাটমন্ত্রী

১৫

রাজশাহীতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

১৬

নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়ল সরকার

১৭

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

ভূমি সেবা মেলা উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST