১৭ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

মাঠ কর্মকর্তাদের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা দিতে বলল ইসি

অনলাইন ডেস্ক : গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা পাঠাতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৭ ডিসেম্বর) উপসচিব মো. হুমায়ুন কবির মাঠ কর্মকর্তাদের নির্দেশনাটি পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা- ২০২৫’ অনুযায়ী ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হয় এবং দাবি-আপত্তি নিষ্পত্তিপূর্বক ২০অক্টোবর ভোটকেন্দ্রের প্রাথমিক চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়। প্রাথমিক চূড়ান্ত ভোটকেন্দ্রসমূহ নীতিমালা অনুসরণে কোনো পরিবর্তন, প্রতিস্থাপন বা সংশোধনের প্রয়োজন হলে তা সম্পন্ন পাঁচদিনের মধ্যে পাঠাতে হবে।

আরও পড়ুনঃ   ওসমান হাদি চেয়েছিলেন দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক : তারেক রহমান

তালিকা প্রেরণের সময়- নির্বাচনী এলাকার নম্বর ও নাম সঠিক আছে কিনা?, উপজেলা/থানার নাম সঠিক আছে কিনা?, ভোটকেন্দ্রের নম্বর, সিরিয়াল নম্বর সঠিক আছে কিনা?, ভোটারের সংখ্যা সঠিকভাবে লিপিবদ্ধ আছে কিনা?, যোগফল সঠিক আছে কিনা?, অস্থায়ী কেন্দ্র ও অস্থায়ী কক্ষের বিষয়ে ব্যাখ্যা আছে কিনা ও অস্থায়ী কক্ষের ক্ষেত্রে সংশ্লিষ্ট ঘরে অস্থায়ী লিখিত আছে কিনা? এবং ভোটারের সংখ্যার সাথে ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা নীতিমালা অনুযায়ী আছে কিনা?

আরও পড়ুনঃ   টিকিট বিক্রিতে ফিফার বড় ভুল, বিপাকে দর্শকরা

চিঠিতে আরো বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত যে সকল ভোটকেন্দ্র পরিবর্তন করা হয়েছে এবং গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে সকল ভোটকেন্দ্র নতুন প্রস্তাব করা হয়েছে তার আসনভিত্তিক সারসংক্ষেপ প্রেরণ করতে হবে। এছাড়াও ‘জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ অনুযায়ী ভোটকেন্দ্রের প্রস্তাব করা হয়েছে মর্মে সিনিয়র জেলা নির্বাচন অফিসার/জেলা নির্বাচন অফিসারকে প্রত্যয়নসহ পাঠাতে হবে।

১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১০

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৫

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৬

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৭

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST