১৬ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে তানোর প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে তানোর প্রেসক্লাব।

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে তানোর প্রেসক্লাব। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

১৬ ডিসেম্বর প্রথম প্রহর সকাল ৬টা ৪২ মিনিটে তানোর উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এ সময় তানোর প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ প্রার্থনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ   জামানত হারালেন রাজশাহীর ২০ প্রার্থী

অনুষ্ঠানে বক্তব্য দেন তানোর প্রেসক্লাবের সভাপতি সাঈদ সাজু। তিনি বলেন, মহান বিজয় দিবস বাঙালি জাতির ইতিহাসে আত্মপরিচয় ও আত্মমর্যাদার সবচেয়ে গৌরবময় অধ্যায়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীর শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা কোনো দয়া নয়, এটি একটি জাতির সাহস, ত্যাগ ও সংগ্রামের ফসল। এই বিজয়ের চেতনা আমাদের প্রতিদিনের কাজ, চিন্তা ও লেখায় প্রতিফলিত হতে হবে। সাংবাদিকতা হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের শক্তিশালী হাতিয়ার এবং মানুষের অধিকার রক্ষার নির্ভীক কণ্ঠস্বর।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্যুতি মানেই ইতিহাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা। তাই একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তানোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা ধারণ করেই সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। গণমাধ্যমের দায়িত্ব শুধু খবর প্রকাশ নয়, বরং সমাজকে আলোকিত করা এবং গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা। বিজয় দিবস আমাদের সেই দায়িত্ব নতুন করে স্মরণ করিয়ে দেয়।

অনুষ্ঠানে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিপু সুলতান, আশরাফুল ইসলাম রঞ্জু, সুজন এবং নির্বাহী সদস্য মমিনুল ইসলাম মুন সহ অন্যান্য সাংবাদিকরা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST