১৬ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রুয়েটে পালিত হলো মহান বিজয় দিবস

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকালে রুয়েট প্রশাসনের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে শহীদদের সম্মানে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

রুয়েট প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বিভিন্ন হলসমূহ, ক্লাবগুলো সহ অন্যান্যরা পৃথক পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এর পরপরই ক্যাম্পাসে অবস্থিত শহীদ ছাত্রদের কবর জিয়ারত করেন উপাচার্য ।

এরপর শারীরিক শিক্ষা কেন্দ্রে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ছেলে মেয়েদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইভেন্টের খেলাধুলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

এরপর শারীরিক শিক্ষা কেন্দ্রে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

আরও পড়ুনঃ   জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে পুশইনের শিকার সেই বৃদ্ধ গোদাগাড়ীর বাসিন্দা

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘মহান বিজয় দিবস আমাদের আত্মত্যাগের গৌরবময় ইতিহাস স্মরণ করিয়ে দেয় এবং ভবিষ্যৎ বিনির্মাণের শক্তি জোগায়। মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থী ও তরুণ সমাজকে জ্ঞান ও প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদে পরিণত হতে হবে। তিনি বলেন, এই চেতনার ভিত্তিতেই ঐক্য ও দায়বদ্ধতার মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।’

ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ্ আল মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুরকৌশল বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. সৈয়দ আব্দুল মফিজ, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শহীদ উজ জামান ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, যানবাহন শাখার প্রশাসক মো. ওয়াহেদুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সিনিয়র সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল হোসেন ও তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের কর্মচারী মো. নূরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী ও ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ঐশী জ্যোতি।

আরও পড়ুনঃ   মান্দায় দরজা কেটে গরু চুরি

আলোচনা সভা শেষে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য ।

বাদ যোহর রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে মহান স্বাধীনতাযুদ্ধে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন চীফ পেশ ইমাম মো. নাজমুল আলম।

কর্মসূচি সমূহে উপস্থিত ছিলেন মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন কমিটির সভাপতি ও ছাত্রকল্যাণ দপত্মরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার সহ বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

দিবসটি উপলক্ষে এদিন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রশাসনিক ভবন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সুউচ্চ ভবনসমূহে আলোকসজ্জা করা হয় এবং হল সমূহে শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST