১৬ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের ‘মহান বিজয় দিবস’ পালন

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী ‘মহান বিজয় দিবস’ পালন করে।

স্টাফ রিপোর্টার : যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী ১৬ ডিসেম্বর-২০২৫ ‘মহান বিজয় দিবস’ পালন করে। মহান বিজয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে শিক্ষা বোর্ড চত্বরে জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল ৯ টায় রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজে অবস্থিত শহিদ মিনারে মহান মুক্তিযুদ্ধের সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন ও মোনাজাত করা হয়।

সকাল ১০ টায় রাজশাহী শিক্ষা বোর্ড বিদ্যালয় পরিদর্শক জনাব মো. শামীম হাসান এঁর সভাপতিত্বে মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে আলোচনা শুরু হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিধি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক জনাব প্রফেসর মো: মাহবুব হাসান, উপ-পরিচালক(হিসাব ও নিরীক্ষা) জনাব মো. ইব্রাহিম হোসেন, সিনিয়র সিস্টেম এনালিষ্ট মোহাম্মদ শফিকুল ইসলাম এবং রাজশাহী শিক্ষা বোর্ডের অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি জনাব মোহা. দুরুল হোদা ও কর্মচারী ইউনিয়নের সভাপতি জনাব মো: আজাদ আলী। সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক জনাব মো. শামীম হাসান। এরপর বক্তব্য রাখেন সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী, রাজশাহী শিক্ষা বোর্ডের অফিসার্স কল্যাণ সমিতির সম্পাদক জনাব মো. গোলাম নবী ও কর্মচারী ইউনিয়নের সভাপতি জনাব মো. আজাদ আলী। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) জনাব মো. ইব্রাহিম হোসেন।

আরও পড়ুনঃ   বাঘায় তিন স্থানে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই : জনমনে আতঙ্ক

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন প্রধান অতিথি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম। তাঁর বক্তব্যে বলেন- “এই দিনটি আমাদের জন্য গর্বের, গৌরবের, আনন্দের ও প্রাপ্তির। তিনি দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে প্রতিহত করে অর্জিত বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন এই বিজয়কে ধরে রাখার জন্য আমাদের স্ব স্ব কর্মস্থলে স্বচ্ছতার সঙ্গে কাজ করে যেতে হবে এবং দেশকে ভালোবাসতে হবে।”

আরও পড়ুনঃ   নগরীর কাশিয়াডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠানটি উজ্জ্বল হয়ে উঠে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST