১৫ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করলেন মিনু

জেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে রাজশাহী-২ সদর আসনের মনোনয়নপত্র উত্তোলন করেন মিজানুর রহমান মিনু।

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীতে মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে রাজশাহী-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

দুপুর ১২টার দিকে মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে দলটির নেতারা রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে যান। সেখানে জেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে রাজশাহী-২ সদর আসনের মনোনয়নপত্র উত্তোলন করা হয়।

এ সময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এর আগেই প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্রসহ রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেবেন।

আরও পড়ুনঃ   ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে ইরানের হামলা

তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে জন্য নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত হয়।

মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, আসন্ন নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ হবে বলে তারা আশাবাদী। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করবে বলেও তিনি প্রত্যাশা করেন।

মনোনয়নপত্র সংগ্রহকালে মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি আসলাম সরকার, অ্যাডভোকেট ওয়ালিউল হক রানা, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ দলটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময়

এ বিষয়ে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান জানান, সিটি করপোরেশন এলাকা নিয়ে গঠিত রাজশাহী-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৯ হাজার ৫৬৪ জন। এ আসনে ভোটকেন্দ্র রয়েছে ১১৫টি। নির্বাচনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

আগামী ১৭ ডিসেম্বর নির্বাচন ও প্রশাসনের কর্মকর্তাদের বিভাগীয় পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের পর আইনশৃঙ্খলা ও আচরণবিধি বাস্তবায়নে কার্যক্রম আরও জোরদার করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST