১৩ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রুয়েটের অর্থ কমিটির ৮৩ তম সভা অনুষ্ঠিত

সভায় সভাপতিত্ব করেন অর্থ কমিটির সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অর্থ কমিটির ৮৩ তম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন অর্থ কমিটির সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

সভায় রুয়েটের একাডেমিক ও প্রশাসনিকসহ সার্বিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন নীতিমালা বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উল্লেখযোগ্য সিদ্ধান্ত সমূহের মধ্যে রয়েছে, রুয়েটের আন্ডার গ্রাজুয়েট শিক্ষার্থীদের শেষ বর্ষের থিসিস ও প্রজেক্টের জন্য আর্থিক বরাদ্দ সংক্রান্ত নীতিমালা বাস্তবায়ন, ডরমিটরি পরিচালনা ও ব্যবহার সংক্রান্ত নীতিমালা বাস্তবায়ন এবং হলের শিক্ষার্থীদের বিভিন্ন ফিস অনলাইনের মাধ্যমে হলের ব্যাংক হিসাব শাখায় জমা দেয়ার বিষয়ে ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালকের প্রস্তাবনার প্রেক্ষিতে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আরও পড়ুনঃ   জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

অর্থ কমিটির সদস্য সচিব ও কম্পট্রোলার নাজিমউদ্দীন আহম্মদের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু সুফিয়ান মো. জিয়া হাসান, রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ. ন. ম. মোফাখখারুল ইসলাম এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারী মাধ্যমিক-৩ শাখা) সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী।

আরও পড়ুনঃ   শিক্ষামন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনারের সাক্ষাৎ

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST