১১ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

টানা ৩১ ঘণ্টার উদ্ধার অভিযানেও সন্ধান মেলেনি শিশু সাজিদের

রাজশাহীর তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদের কোনো সন্ধান মেলেনি।

স্টাফ রিপোর্টার : টানা ৩১ ঘণ্টার উদ্ধার অভিযানেও রাজশাহীর তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদের কোনো সন্ধান মেলেনি। ফায়ার সার্ভিসের সদস্যরা গর্ত খুঁড়ে ৪২ ফুট নিচ পর্যন্ত ক্যামেরা ব্যবহার করে অনুসন্ধান চালালেও শিশুটিকে পাওয়া যায়নি।

এ কারণে তার বেঁচে থাকার আশা ক্ষীণ বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেনেন্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘৩৫ ফুটের পর মাটি ও খড় জমে যাওয়ায় গর্তের নিচে অক্সিজেন পাঠানো সম্ভব হয়নি। তাই অক্সিজেন সরবরাহ বন্ধ করা হয়েছে।’

আরও পড়ুনঃ   আন্তর্জাতিক বাজারে আকস্মিক তেলের ব্যাপক দরপতন

তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান, গর্তে ক্যামেরা নামানো হয়েছিল, কিন্তু ৩০ ফুটের পর মাটি ও খড় জমে যাওয়ায় শিশুটিকে দেখা যায়নি। স্থানীয়রা ফায়ার সার্ভিস আসার আগে উদ্ধারের চেষ্টা করেছিলেন, সেই সময় মাটি আরও ঢুকে যায়।

শিশুটির বেঁচে থাকার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আপনারা যা ভাবছেন, আমরাও তাই ভাবছি। তবে আল্লাহ চাইলে সবকিছু সম্ভব।’

পরিচালক জানান, গর্তটি ৯০ ফুট পর্যন্ত খনন করা হবে। এর পাশের তিনটি স্কেভেটর দিয়ে ধাপে ধাপে খনন করা হচ্ছে এবং প্রতি ১০ ফুট অন্তর সুড়ঙ্গ কেটে দেখা হবে। এ ছাড়া ম্যানুয়াল পদ্ধতিতেও উদ্ধার চেষ্টা চলবে। শিশুটিকে উদ্ধারে অভিযান এখনো চলছে।

আরও পড়ুনঃ   বিশ্বকাপ সম্প্রচারে সরকারের ব্যয় প্রায় শূন্যে নেমেছে : তথ্যমন্ত্রী

সাজিদ ওই গভীর নলকূপের গর্তে বুধবার দুপুর ১টার দিকে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে এবং পরে আরও ৮টি ইউনিট যুক্ত হয়। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৮টায় পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST