১১ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

মিয়ানমারের রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলা নিহত ৩১

অনলাইন ডেস্ক : বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে বোমা ফেলেছে ক্ষমতাসীন সামরিক সরকারের বিমান বাহিনী। এতে নিহত হয়েছেন কমপক্ষে ৩১ জন এবং আহত হয়েছেন আরও ৬৮ জন।

গতকাল বুধবার সন্ধ্যায় রাখাইনের পশ্চিমাঞ্চলীয় জেলা এমরাউক-উ’র একটি হাসপাতালে বোমা ফেলেছে জান্তার বিমান বাহিনী। ওই হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মী এবং ঘটনার প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

ওয়াই হুন অং নামের সেই স্বাস্থ্যকর্মী এএফপিকে বলেন, “এখানকার অবস্থা খুব ভয়াবহ। এখন পর্যন্ত আমরা ৩১ জনের মরদেহ এবং ৬৮ জন আহত রোগীকে উদ্ধার করতে পেরেছি, কিন্তু মনে হচ্ছে সামনে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আরও পড়ুনঃ   আমাদের পরবর্তী প্রজন্মের বঞ্চনা লাঘবের জন্য গণভোট- বিভাগীয় কমিশনার

তিনি আরও জানান, হামলার পর সারা রাত ধরে উদ্ধার তৎপরতা চালানো হয়েছে এবং এখনও চলছে। রাতে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

এ ব্যাপারে আরও তথ্য জানতে জান্তা মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি, কিন্তু কোনো মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি।

গত বেশ কয়েক মাস ধরে রাখাইন প্রদেশটি নিয়ন্ত্রণ করছে মিয়ানমারের অন্যতম শীর্ষ জান্তাবিরোধী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। বুধবার রাতে এক বিবৃতি দিয়ে হামলার তথ্য স্বীকার করেছে আরাকান আর্মিও।

আরও পড়ুনঃ   নাচোল পৌরসভা ৬নং ওয়ার্ডে উঠান বৈঠকে বিএনপি প্রার্থীর সহধর্মিনীর

উল্লেখ্য, এই মুহূর্তে জান্তার সবচেয়ে বড় মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে আরাকান আর্মি। ২০২৩ সালের অক্টোবর থেকে আরাকানে জান্তা বাহিনীর সঙ্গে সংঘাত শুরু হয় আরাকান আর্মির। সেই সংঘাতের মাত্র দেড় বছরের মাথায় আরাকান থেকে জান্তা বাহিনী এবং জান্তার প্রতি অনুগত সশস্ত্রগোষ্ঠীগুলোকে প্রায় পুরোপুরি বিতাড়িত করেছে এই গোষ্ঠীটি।

কয়েক মাস আগে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে জান্তা। আগামী ২৮ ডিসেম্বর সেই নির্বাচনের ভোট গ্রহণ হবে। তবে আরাকান আর্মিসহ জান্তাবিরোধী অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো নির্বাচন বয়কটের ডাক দিয়েছে।

সূত্র : এএফপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

১০

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১১

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১৩

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৭

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৮

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৯

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST