১১ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে এডিটরস ফোরামের মতবিনিময় সভা

সকাল ১০ টায় রাজশাহী বিভাগীয় কমিশানের সাথে রাজশাহী এডিটরস ফোরামের মতবিনিময় সভা।

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদের সঙ্গে রাজশাহী এডিটরস ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মিনি কনফারেন্স রুমে আয়োজিত এই সভায় রাজশাহীর গণমাধ্যম অঙ্গনের নানা বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

সভায় এডিটরস ফোরামের সভাপতি ও সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মো. লিয়াকত আলী, সহ-সভাপতি ও আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, সাধারণ সম্পাদক ও রাজশাহীর সংবাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীব অপু, কোষাধ্যক্ষ ও সানশাইন পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক ও গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব সিকদার, নির্বাহী সদস্য ও সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত ও নতুন প্রভাত পত্রিকার সম্পাদক সোহেল মাহবুব উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার ড. বজলুর রশীদ রাজশাহীর উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম, প্রশাসনের চলমান সংস্কার ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন,“রাজশাহী একটি সম্ভাবনাময় অঞ্চল। এখানে কৃষি, শিল্প, শিক্ষা ও স্বাস্থ্য খাতে যে অগ্রগতিতে কিছু সমস্যা রয়েছে। এই বিষয়গুলো চিহ্নিত করে আমি কাজ করতে চাই। গণমাধ্যম হলো উন্নয়নের সহযোগী শক্তি। সঠিক তথ্য তুলে ধরে ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে সাংবাদিকরা প্রশাসনকে আরও কার্যকর করে তুলতে পারেন।”

আরও পড়ুনঃ   প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

তিনি আরও বলেন, প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সুসম্পর্ক থাকলে উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল হয়। দুর্বলতা চিহ্নিত করা, জনগণের সমস্যা তুলে ধরা ও বাস্তবসম্মত সমাধানে সহযোগিতা করা-এসব ক্ষেত্রেই সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিভাগীয় কমিশনার রাজশাহীর উন্নয়ন অগ্রাধিকার, নগর ব্যবস্থাপনা, নাগরিক দুর্ভোগ, পরিবেশ সংরক্ষণ এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসার বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।

বিভাগীয় কমিশনার বলেন, প্রশাসন সবসময় দায়িত্বশীল গণমাধ্যমের সঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি আশাবাদ ব্যক্ত করেন, রাজশাহী বিভাগ দেশের উন্নয়নের অগ্রভাগে থাকবে এবং এ অগ্রযাত্রায় গণমাধ্যম হবে গুরুত্বপূর্ণ অংশীদার।

এডিটরস ফোরামের সদস্যবৃন্দ রাজশাহীর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজের আগ্রহ প্রকাশ করেন। তারা বলেন, স্থানীয় সাংবাদিকরা দীর্ঘদিন ধরে রাজশাহীর উন্নয়ন, অবিচার, দুর্নীতি, মানবাধিকার পরিস্থিতি এবং নাগরিক ইস্যুগুলো তুলে ধরছেন। সঠিক তথ্যপ্রবাহ ও প্রশাসনের সহযোগিতা থাকলে গণমাধ্যম আরও শক্তিশালী ভূমিকা রাখতে পারবে। রাজশাহীর সাংবাদিকরা দায়িত্বশীলতা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করছেন। প্রশাসনের সঙ্গে সেতুবন্ধন আরও দৃঢ় হলে উন্নয়নের গতি বাড়বে।

আরও পড়ুনঃ   এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মাছ বিতরণ করলেন ভূমিমন্ত্রী

এডিটরস ফোরামের সভাপতি মো. লিয়াকত আলী বলেন, রাজশাহীকে একটি আধুনিক, নিরাপদ ও নাগরিকবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে গণমাধ্যম সবসময় প্রশাসনের পাশে থাকবে। স্থানীয় পত্রিকাগুলোর টিকে থাকার সংকট, বিজ্ঞাপন নীতি, সরকারি তথ্যপ্রাপ্তির সহজীকরণ ও সাংবাদিক নিরাপত্তার বিষয়গুলো তুলে ধরে সমাধানের আহ্বান জানান তারা। রাজশাহীর প্রকৃত সমস্যা ও সম্ভাবনা দেশের কেন্দ্রীয় নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছে দিতে স্থানীয় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে প্রশাসনের আরও উন্মুক্ততা প্রয়োজন। আমরা চাই প্রশাসন ও সাংবাদিকতা দুই পক্ষ মিলেই জনস্বার্থের বিষয়গুলো শক্তভাবে সামনে আনুক। এতে নাগরিক সেবা যেমন বাড়বে, তেমনি উন্নয়ন হবে আরও স্বচ্ছ ও টেকসই।

অঞ্চলভিত্তিক উন্নয়ন, স্থানীয় সমস্যার দ্রুত সমাধান, যোগাযোগব্যবস্থার অগ্রগতি, সড়ক নিরাপত্তা, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন বিষয়ে মতামত দেন সম্পাদকবৃন্দ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST