১০ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ।

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সংশোধন অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫(ক)(২) মোতাবেক সরকার কর্তৃক গঠিত কমিটির ৮ম সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ। সভায় রাসিক প্রশাসক মহোদয় নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের যথাযথভাবে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

সভায় গত ১৩ নভেম্বর অনুষ্ঠিত গঠিত কমিটির ৭ম সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ পাঠ ও দৃঢ়ীকরণে আলোচনা, রাজশাহী ওয়াসার ভূ-উপরিস্থিত পানি শোধনাগার শীর্ষক প্রকল্পের আওতায় ডিস্ট্রিবিউশন পাইপ লাইন স্থাপনের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের ক্ষতিগ্রস্থ রাস্তা কাটার মেরামত সংক্রান্ত, রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান সংক্রান্ত, তিন চাকার স্বল্পগতির ব্যাটারী চালিত রিক্সা (ই-রিক্সা) স্ট্যান্ডার্ড মডেলের ডিজাইন ও স্পেসিফিকেশন বিষয়ে আলোচনা, গত ২২ জুলাই অনুষ্ঠিত নগর অবকাঠামো নির্মাণ ও সংরক্ষণ স্থায়ী কমিটি এর ৩য় সভার প্রস্তাবাবলী পাঠ ও আনুমোদন, গত ২৯ জুন অনুষ্ঠিত জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থাপনা স্থায়ী কমিটি এর সভার প্রস্তাবাবলী পাঠ ও অনুমোদন, ৩০ জুলাই অনুষ্ঠিত জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থাপনা স্থায়ী কমিটি এর সভার প্রস্তাবাবলী পাঠ ও অনুমোদন, গত ৩০.০৯.২০২৫ খ্রি. তারিখে অনুষ্ঠিত শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটি এর সভার প্রস্তাবাবলী পাঠ ও অনুমোদন প্রদান প্রসঙ্গে আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ   আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, রাসিকের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জাকিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা রাজশাহীর উপ-পরিচালক মোঃ সানাউল্লাহ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মশিউর রহমান, আরএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (শাহ মখদুম) সাবিনা ইয়াসমিন, নেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম চৌধুরী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শাহদাত হোসেন, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর প্রতিনিধি সহকারী প্রকৌশলী ছাইদুজ্জামান, পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় রাজশাহী বিভাগের পরিচালকের প্রতিনিধি উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. রোজী আরা খাতুন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর প্রতিনিধি ড. তরুণ বন্দোপাধ্যয়, সড়ক ও জনপথের তত্বাবধায়ক প্রকৌশলীর প্রতিনিধি উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম সংশ্লিষ্ট বিভাগ ও শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST