১০ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

এআইয়ের সম্ভাবনা শীর্ষক সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত

রুয়েটের শহীদ মিনার প্রাঙ্গনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক এ জব ফেয়ার উদ্বোধন করেন।

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) জব ফেয়ার ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১০ ডিসেম্বর) রুয়েটের শহীদ মিনার প্রাঙ্গনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক এ জব ফেয়ার উদ্বোধন করেন।

বিডিসেট ও রুয়েটের যৌথ আয়োজনে ‘এআই-পাওয়ার্ড ইমপ্লয়মেন্ট অপারচুনিটিজ-ক্যারিয়ার এক্সপো ২০২৫’ শীর্ষক মেলায় দেশের স্বনামধন্য ১৮টি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো রাজশাহীতে অবস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে তাদের সিভি গ্রহণ করে। আইসিটি ডিভিশন ও বাংলাদেশ হাইটেক পার্ক এই আয়োজনে সহযোগিতা করেছে। এ মেলা দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে এক লাখ শিক্ষিত ও দক্ষ তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুনঃ   জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী’র অবসরজনিত বিদায় সংবর্ধনা

রুয়েটের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও আহ্ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সিভি নিয়ে মেলায় অংশ নেয়। মেলায় সিভি গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের কর্মসংস্থানের বিষয়ে নানা প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে রয়েছে সিভি লেখা, প্রতিষ্ঠানের ধরন ও চাহিদা বুঝে সিভি তৈরি করা।

এদিকে মেলার পাশাপাশি ‘চেঞ্জিং জব অপারচুনিটিজ ইন দ্যা এজ অফ এআই অ্যান্ড রোবোটিক্স’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। রুয়েটের অডিটোরিয়ামে এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের বিভিন্ন উদ্যোগগুলো তুলে ধরেন।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল হাসান।

অনুষ্ঠানে বিডিসেট প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ জিয়াউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST