৯ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীতে ওয়াসার মেগা প্রকল্পের নয় দফা দাবি আদায়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজশাহী ওয়াসার পাইপলাইন বসানোর মেগা প্রকল্পের শ্রমিকেরা ৯ দফা দাবিতে বিক্ষোভ করেছেন।

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহী ওয়াসার পাইপলাইন বসানোর মেগা প্রকল্পের শ্রমিকেরা ৯ দফা দাবিতে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গোদাগাড়ী উপজেলার সারাংপুর কলেজ মোড় এলাকায় বিক্ষোভ করেন তারা। শ্রমিকেরা কিছু সময়ের জন্য রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধও করেন।

রাজশাহী ওয়াসার প্রায় তিন হাজার কোটি টাকার এ প্রকল্পটি বাস্তবায়ন করছে চীনের হুনান কন্সট্রাকশন ইঞ্জিনিয়ার গ্রুপ কোম্পানি লিমিটেড (চায়না প্রজেক্ট) নামের একটি প্রতিষ্ঠান। শ্রমিকদের অভিযোগ, ম্যানপাওয়ার-দায়িত্বে থাকা কর্মকর্তারা মাস শেষে বেতন থেকে অযৌক্তিকভাবে টাকা কেটে নেন। ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) বাবদও অতিরিক্ত অর্থ আদায় করা হয়।

শ্রমিকেরা মোট ৯ দফা দাবি জানিয়েছেন। সেগুলো হলো- ৮ ঘণ্টা কাজের পূর্ণ বেতন নিশ্চিত করা ও ওভারটাইমের মজুরি বেসিকের দেড় গুণ হারে দেওয়া; সরকারি শ্রম আইন মানা, শ্রমিক ছাঁটাইয়ের ক্ষেত্রে কমপক্ষে ৯০ দিন আগে নোটিশ বা নোটিশ না দিলে ৯০ দিনের বেতন পরিশোধ করা; শ্রমিকদের জন্য চিকিৎসা ভাতা বা ইন্স্যুরেন্স সুবিধা নিশ্চিত করা, প্রয়োজনীয় সব পিপিই বিনামূল্যে সরবরাহ করা, প্রতি মাসের ১-২ তারিখের মধ্যে বেতন প্রদান করা, ঈদুল ফিতর ও ঈদুল আজহায় মূল বেতনের ৫০ শতাংশ বোনাস দেওয়া; রাতের শিফটে শ্রমিকদের খাবারের ব্যবস্থা করা এবং শুক্রবার অর্ধেক দিন কাজের পর ছুটি দেওয়া।

আরও পড়ুনঃ   রাজশাহীর দুর্গাপুরে অবৈধ অ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শ্রমিকদের সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশের একটি দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুস সাদাত রত্ন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল হক ও গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন চীনের ঠিকাদারী প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন। বৈঠক শেষে বিকেলে তারা শ্রমিকদের আশ্বস্ত করলে বিক্ষোভ কর্মসূচি শেষ করেন শ্রমিকেরা।

আরও পড়ুনঃ   রাজশাহী-১ গোদাগাড়ী-তানোর আসনে জামানত হারালেন ৩ প্রার্থী

গোদাগাড়ী থানার (ওসি তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, শ্রমিকেরা ৯ দফা দাবি দিয়েছেন। এরমধ্যে কর্তৃপক্ষ কিছু মেনে নিয়েছে। কিছু দাবি মেনে নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। এখন পরিস্থিতি স্বাভাবিক।

বিষয়টি নিয়ে কথা বলতে ঠিকাদারী প্রতিষ্ঠানের সেফটি ম্যানেজার সাইফুল ইসলামকে ফোন করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর ৪নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসক

তানোরে সরকারি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে : রাসিক প্রশাসক

দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

দিনাজপুরে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

মাহফিলের দাওয়াত ঘিরে দাওকান্দি কলেজে উত্তেজনা, প্রদর্শকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

বাড়ির সামনে ভূমিহীনদের অনশন ভাঙালেন ভূমিমন্ত্রী

১০

রাজশাহীতে ইউনিয়নের কার্যালয় দখলে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

১১

জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী’র অবসরজনিত বিদায় সংবর্ধনা

১২

রাজশাহীতে রপ্তানি বাণিজ্য ও ডকুমেন্টেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে বিপুল পরিমাণ নকল সিগারেট উদ্ধারসহ গ্রেপ্তার ১

১৪

মায়ের দুধের বিকল্প নেই, পুষ্টি সচেতনতা জোরদারের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

১৫

শিক্ষামন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনারের সাক্ষাৎ

১৬

নিয়ামতপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

১৭

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ : নারী সহ আটক ২

১৮

বাঘায় সরেরহাট কল্যাণী শিশুসদন ও বৃদ্ধা নিকেতনের খাবার ঘর-এর ভিত্তি প্রস্তর করেন এমপি চাঁদ

১৯

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন পুষ্টি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়

২০

Design & Developed by: BD IT HOST