৪ মে ২০২৪
অনলাইন সংস্করণ

২৫০ মিটার ড্রেনের জন্য ২ কিমি সড়কের গাছ কেটে সাবাড়

{"capture_mode":"AutoModule","faces":[]}

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের একটি সড়কের একপাশে মাত্র ২৫০ মিটারের একটি ড্রেন নির্মাণ করা হবে। এজন্য সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ওই অংশের গাছগুলো কাটতে জেলা পরিষদকে অনুরোধ করেছিল। এখন জেলা পরিষদ সড়কের দুই পাশেই প্রায় ২ কিলোমিটার এলাকার গাছ কেটে ফেলছে। ঠিকাদারের লোকজন ১২ দিন ধরে এই গাছ কাটার কাজ করছেন। কাজ শেষ করতে আরও ১০ দিন সময় লাগবে।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদর থেকে বেরিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচোল উপজেলার ভেতর দিয়ে নওগাঁর সাপাহার উপজেলা সদরে গিয়ে এই সড়ক শেষ হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কেন্দুল থেকে আমনুরা বাইপাস রেলওয়ে স্টেশন পর্যন্ত সড়কের দুই পাশেই গাছ কাটা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ জানিয়েছে, প্রায় ২৬ লাখ টাকায় ২৫০টি গাছ বিক্রি করা হয়েছে। তবে বাস্তবে এর কয়েকগুণ বেশি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। জেলা পরিষদ থেকে বলা হয়েছে, গাছ কাটার সময় তাদের একজন প্রতিনিধি থাকছেন। অতিরিক্ত গাছ কাটার সুযোগ নেই। তবে সরেজমিন গাছ কাটার সময় কোনো প্রতিনিধি দেখা যায়নি।
কেন্দুল থেকে আমনুরা বাইপাস রেলওয়ে স্টেশন পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কে গিয়ে দেখা গেছে, রাস্তার দুই পাশে শিমুল, কড়াই, শিশুসহ নানা প্রজাতির প্রায় হাজারখানেক গাছ ইতোমধ্যে কেটে ফেলা হয়েছে। কিছুদিন আগেও ছায়াঘেরা আমনুরা বাজার এখন গাছের অভাবে খাঁখাঁ করছে।

আরও পড়ুনঃ   তানোরের শিবরামপুরে ধানের শীষের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিণত

আমনুরা বাজারের ব্যবসায়ী আবদুর রহিম বলেন, ‘গাছগুলো হারাক ছায়া দিত। জেলা পরিষদের এখন টাকার খুব দরকার। তাই কাইট্যা ফেলছে। হারা আর কি কহাবো? কহার কুনু জাগা আছে? শুননু যে আড়াইশ গাছ বিককিরি করা হয়্যাছে। এখুন দেখছি হাজারের বেশি কাছ কাইট্যা সাপা কইর‌্যা দিছে। এগলা তো দেখার কেহু নাই।’
কেন্দুল এলাকায় একটি তাজা কড়াই গাছ কাটছিলেন কয়েকজন শ্রমিক। কিছু কাটা গাছ সেখানে ট্রলিতেও তোলা হচ্ছিল। সেখানে জেলা পরিষদের কোনো প্রতিনিধিকে দেখা যায়নি।

আরও পড়ুনঃ   এসএসসি ২৬ সালের পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

সেখানে ছিলেন ঠিকাদারের প্রতিনিধি কবির হোসেন। তিনি অতিরিক্ত গাছ কাটার অভিযোগ অস্বীকার করে জানান, ১০ দিন ধরে তারা গাছ কাটছেন। আরও ১০ দিন লাগবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন বলেন, ‘সড়ক ও জনপথ বিভাগ ওই এলাকায় রাস্তার পাশে ড্রেন করবে। সেজন্য গাছ কেটে নিতে আমাদের চিঠি দিয়েছে। তাই তাজা হলেও গাছগুলো কেটে নিতে হচ্ছে।’
গাছ কাটার জন্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সওজের চিঠির কথা জানালেও সওজ বলছে, ওই এলাকায় সড়কের একপাশে মাত্র ২৫০ মিটার ড্রেন নির্মাণ করা হবে। সওজের চাঁপাইনবাবগঞ্জের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান বলেন, ‘আমাদের মাত্র ২৫০ মিটার ড্রেন হবে। সেটাও রাস্তার একপাশে। রাস্তার দুই পাশে কেন জেলা পরিষদ গাছ কাটছে তা বলতে পারব না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১০

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১১

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১২

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৩

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৪

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৫

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৬

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৭

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৮

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১৯

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST