৭ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

কাজ হারানোর ভয়ে ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা

অনলাইন ডেস্ক : বলিউডের অন্যতম চর্চিত প্রেমকাহিনিগুলোর মধ্যে একটি হলো অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সম্পর্ক। ক্যারিয়ারের শুরুর দিকেই এই দুই তারকার প্রেম ছিল টিনসেল টাউন এর হট টপিক। যদিও সে সম্পর্ক পরিণতি পায়নি। রণবীর এখন আলিয়া ভাটের সঙ্গে সুখে সংসার করছেন এবং দায়িত্ববান বাবা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।

অন্যদিকে, ক্যাটরিনা কাইফ অভিনেতা ভিকি কৌশলের ঘরণী। তবে তাদের পুরনো প্রেমের গুঞ্জন আজও বলিউডে শোনা যায়। সম্প্রতি এক ইউটিউব সাক্ষাৎকারে বর্ষীয়ান সাংবাদিক পূজা সামন্ত সেই দিনগুলোর স্মৃতিচারণা করেছেন, যেখানে তিনি জানিয়েছেন ব্রেকআপের পর ঠিক কতটা ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা।

আরও পড়ুনঃ   মোদি দেখিয়ে দিয়েছে, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে উচ্ছ্বাস কঙ্গনার

জাহরা জানির ইউটিউব চ্যানেলে এসে পূজা সামন্ত ক্যাটরিনা-রণবীরের সম্পর্ক শেষ হওয়া প্রসঙ্গে এক চাঞ্চল্যকর তথ্য দেন। তিনি জানান, ‘আমরা যশরাজ স্টুডিওয় গিয়েছিলাম ক্যাটরিনার সাক্ষাৎকার নিতে। উনি কেবলই কাঁদছিলেন। একেবারে ভেঙে পড়া কান্না। বলছিলেন, একটা ভুল করে ফেলেছি আর এবার নিজের কাজ হারানোর জন্য আমিই দায়ী থাকব।’

পূজা সামন্তের কথায়, সেদিন ক্যাটরিনা ভয় পেয়েছিলেন যে তার ক্যারিয়ার বুঝি শেষ হয়ে গেল। অভিনেত্রীর ধারণা ছিল, রণবীরের প্রেমে পড়েছিলেন ঠিকই, কিন্তু বিষয়টি বেশি দূর গড়ায়নি এবং বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু সেই ধাক্কায় তার অভিনয় জীবনই না শেষ হয়ে যায়, এই আশঙ্কা তাকে চরম চিন্তায় ফেলেছিল।

আরও পড়ুনঃ   ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন স্বস্তিকা, তবে কিছু শর্তে!

২০২১ সালের ডিসেম্বরে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ক্যাটরিনা। সম্প্রতি তাদের ঘর আলো করে এসেছে প্রথম সন্তান। অন্যদিকে, রণবীর-আলিয়ার জীবনে এসেছে রাহা। যদিও সময়ের ব্যবধানে প্রত্যেকেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন, কিন্তু ক্যাটরিনা ও রণবীরের প্রেম নিয়ে চর্চা আজও থেমে নেই।

সম্প্রতি আমির খানের মেয়ের বিয়েতে রণবীর ও ক্যাটরিনার পোশাকের রং মিলে যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল, যা প্রমাণ করে তাদের ‘আজব প্রেম কি গজব কাহানি’ আজও বলিউডের সবচেয়ে আলোচিত সম্পর্কগুলোর একটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST