২০ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

শাকিব খানের ঢাকার নতুন চমক শোয়েব আখতার

অনলাইন ডেস্ক : আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দেখা যাবে পাকিস্তানের কিংবদন্তী শোয়েব আখতারকে। নিজেদের ফেসবুক পেইজে এক বিষয়টি নিশ্চিত করেছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি।

সর্বশেষ আসরে ঢাকার মেন্টর হিসেবে ছিলেন পাকিস্তানের কিংবদন্তি অফ স্পিনার সাঈদ আজমল। এবার নতুন মৌসুমে মেন্টর হিসেবে আরেক পাকিস্তানি তারকা শোয়েব আখতারকে আনছে ঢাকা।

‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ হিসেবে খ্যাত শোয়েব আখতার খেলা ছাড়ার পর মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে বেশ পরিচিত। খেলার নানা ধরনের বিশ্লেষণে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে শোয়েবকে। এ ছাড়া নিজের ইউটিউব চ্যানেলেও আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে বিশ্লেষণ প্রকাশ করেছেন শোয়েব আখতার।

আরও পড়ুনঃ   Gisele Bündchen Can’t Stop Wearing These Retro Jeans

এদিকে, নিলামের আগেই তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস ও উসমান খানের মত তারকা ক্রিকেটারদের দলে টেনেছে ঢাকা ক্যাপিটালস।

সর্বশেষ বিপিএলের যে দুটি দল এবার টিকে গেছে, তার একটি শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। গেল আসরে প্রথমবারের মতো বিপিএলে নাম লিখিয়ে মাঠের বাইরে ব্যাপক উন্মাদনা তৈরি করেছিল। বিশেষ করে, গ্যালারিতে শাকিবের উপস্থিতি ক্রিকেট ও সিনেমাপ্রেমীদের মেলবন্ধন তৈরি করেছিল। যদিও মাঠের পারফরম্যান্সে তেমন ছাপ দেখা যায়নি। তবে এবার তাসকিন-সাইফদের মতো তারকাকে দলে ভিড়িয়ে চমক দিলো তারা।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপিত

পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে চলতি বছরের ১৯ ডিসেম্বর মাঠে গড়াতে পারে বিপিএলের ১২তম আসর। ফাইনাল হতে পারে ১৬ জানুয়ারি। তার আগে চলতি মাসের ৩০ তারিখ নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST