২০ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ভারতের বিমান চলাচল নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান

অনলাইন ডেস্ক : নিজেদের আকাশসীমায় ভারতের বিমান চলাচলের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে পাকস্তান। দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) এ ব্যাপারে এয়ারম্যানদের কাছে আজ বৃহস্পতিবার নোটিশ জারি করেছে।

এতে বলা হয়েছে, পাকিস্তানের আকাশে ভারতীয় বিমান চলাচলের নিষেধাজ্ঞা আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চারদিনব্যাপী যুদ্ধ হয়। ওই সময় ভারতীয় বিমানে নিষেধাজ্ঞা দেয় পাকিস্তান। যা কয়েক দফা বাড়ানো হয়েছে। সর্বশেষ নিষেধাজ্ঞাটি চারদিন পর শেষ হয়ে যেত। এর আগেই এটির মেয়ার বৃদ্ধির নোটিশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   গণতন্ত্র ব্যর্থ, আধুনিক সভ্যতা ভেঙে পড়েছে— ১০০তম জন্মদিনে বললেন মাহাথির

পাকিস্তানের পাশপাশি ভারতও তাদের আকাশসীমায় নিষেধাজ্ঞা জারি করে রেখেছে।

সর্বশেষ নোটিশে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকবে ভারতে নিবন্ধনকৃত সব বিমান, ভারতীয় এয়ারলাইন্সের মালিকানাধীন, পরিচালিত এবং লিজ নেওয়া সব বিমান। এছাড়া পাকিস্তানের ওপর দিয়ে ভারতের কোনো সামরিক বিমানও উড়তে পারবে না।

নিষেধাজ্ঞাটি গতকাল বুধবার ১৯ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। যা ২৪ ডিসেম্বর থেকে বলবৎ থাকবে।

ভারতীয় বিমানের ওপর অর্থনৈতিক প্রভাব
পাকিস্তানের এ নিষেধাজ্ঞার বড় প্রভাব পড়েছে ভারতীয় বিমানগুলোর ওপর। জানা গেছে, দেশটির সবচেয়ে বড় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া সরকারের কাছে লবিং করছে যেন তাদের চীনের শিনজিয়ান প্রদেশের ওপর উড়ার অনুমতির ব্যবস্থা করা হয়। পাকিস্তানের ওপর দিয়ে যেতে না পারায় ভারতীয় বিমানবগুলোকে গন্তব্যে যেতে এবং আসতে অনেকটা পথ ঘুরতে হচ্ছে। যদি শিনজিয়াংয়ের ওপর দিয়ে বিমান উড়তে পারে তাহলে উড়ার সময় কমে আসবে।

আরও পড়ুনঃ   ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের ভয়াবহ হামলা

পাকিস্তানের নিষেধাজ্ঞার কারণে এয়ার ইন্ডিয়ার জ্বালানি খরচ ২৯ শতাংশ বেড়েছে। আর কিছু কিছু গন্তব্যে সময় বেড়েছে ৩ ঘণ্টার বেশি।

এছাড়া ইন্ডিগোর মতো সংস্থাও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আকাশসীমা বন্ধের কারণে পাকিস্তানের সরকারও অর্থ আয় থেকে বঞ্চিত হচ্ছে।

সূত্র: গালফ নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST