১৮ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পবায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারে দুইটি করে ছাগল বিতরণ

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের জীবনমান উন্নয়নে ছাগল ও বাসস্থানে ব্যবহারের উপযোগী ফ্লোরম্যাট বিতরণ করেছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন ডিটিএলপি প্রকল্পের আওতায় মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা সোয়া ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এই উপকরণ বিতরণ করা হয়।

উপজেলার ৮০ জন সুফলভোগীর প্রত্যেককে দুইটি করে মোট ১৬০টি ছাগল এবং বাসস্থানের জন্য পাঁচটি করে ফ্লোরম্যাট দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ বলেন, “সরকার পিছিয়ে থাকা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এই ছাগলগুলো তাদের কাছে আমানত। সঠিকভাবে লালন-পালন করে বংশবৃদ্ধির মাধ্যমে পরিবারগুলো স্বাবলম্বী হতে পারবে। বিক্রি বা জবাই না করার শর্তেই এগুলো প্রদান করা হয়েছে।”

আরও পড়ুনঃ   যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে তথ্য অধিকার আইনের বিধি-বিধান অবহিতকরণ সভা অনুষ্ঠিত

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আব্দুল লতিফ। তিনি বলেন, “যাচাই-বাছাই করে প্রতিটি ছাগলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিতরণের পর ১৪ দিনের মধ্যে কোনো ছাগল অসুস্থ হলে বা মারা গেলে আমরা তা পরিবর্তন করে দেব।” তিনি আরও জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের জীবনমান উন্নয়ন, পুষ্টি নিশ্চিতকরণ ও স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যেই এই প্রকল্পের আওতায় ধারাবাহিক সহায়তা অব্যাহত থাকবে।

ছাগল হাতে পেয়ে নওহাটা পৌরসভার তেলিপাড়া এলাকার সুবিধাভোগী শ্রীমতি শুকমনি বলেন, “আমরা সবসময় সহযোগিতার বাইরে ছিলাম। এবার প্রথমবারের মতো ছাগল পেয়ে খুব খুশি হয়েছি। ঠিকভাবে লালন-পালন করলে আমাদের পরিবারের আয়ের নতুন পথ খুলবে।”

আরও পড়ুনঃ   শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৫২ এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মহানন্দাখালী এলাকার আরতী রানী জানান, “অনেক দিন ধরে এমন সহযোগিতা পাওয়ার অপেক্ষায় ছিলাম। ছাগলগুলো বড় হলে বিক্রি না করে বংশবৃদ্ধি করে পরিবারে অর্থনৈতিক সচ্ছলতা আনার চেষ্টা করব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পবা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এমএ মান্নান, উপজেলা সমাজসেবা অফিস মোহাম্মদ হোসেন খান, উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালীউল্লাহ মোল্লা, নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান, বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১০

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১১

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১২

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৩

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৪

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১৫

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৬

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১৭

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১৮

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৯

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

২০

Design & Developed by: BD IT HOST