১৮ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

১১ দফা দাবিতে উত্তরা ইপিজেডে শ্রমিকদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক : নীলফামারীর উত্তরা এক্সপোর্ট প্রসেসিং জোনের (ইপিজেড) সোনিক বাংলাদেশ লিমিটেড কারখানায় শ্রমিক ছাঁটাই বন্ধসহ ১২ দফা দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উত্তরা ইপিজেডের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে অবস্থান করেন শ্রমিকরা।

বিক্ষোভকারীরা জানান, কোনো কারণ ছাড়াই কারখানার দুই শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। পাশাপাশি পরিবারিক কোনো সমস্যায় ছুটি নিতে চাইলে ছুটি দেওয়া হয় না। দুপুরের খাবারের সময় বৃদ্ধি, নির্ধারিত সময়ে ছুটি প্রদানসহ বিভিন্ন দাবিসহ দ্রুত ছাঁটাই হওয়া শ্রমিকদের চাকরিতে ফেরত নেওয়ার দাবিও জানানো হয়।

আরও পড়ুনঃ   শেষ হচ্ছে অপেক্ষার প্রহর, কুতুবদিয়া পৌঁছেছে এমভি আবদুল্লাহ

সনিক বাংলাদেশ লিমিটেডের শ্রমিক আলামিন ইসলাম বলেন, কোনো কারণ ছাড়া আমাদের দুইজন সহকর্মীকে ছাঁটাই করা হয়েছে। এভাবে আমাদের সবাইকে ইচ্ছেমতো ছাঁটাই করবে, আমরা সেটি মানি না। আমাদের সহকর্মীদের চাকরিতে বহালসহ দাবিগুলো মানতে হবে।

উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, সনিক বাংলাদেশ লিমিটেড কর্তৃপক্ষ নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী দুই শ্রমিককে অব্যাহতি দিয়েছে। পরে অন্যান্য শ্রমিকরা এ সিদ্ধান্ত না মেনে তাদের বহালসহ ১১ দফা দাবি উত্থাপন করেন। কর্তৃপক্ষ দাবিগুলো বিবেচনায় নিয়েছে। তবে শ্রমিকরা আন্দোলন অব্যাহত রেখেছে। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

আরও পড়ুনঃ   ৩৩ বছর পর আজ জাকসু নির্বাচন, প্রস্তুত ভোটকেন্দ্র

সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে শ্রমিকেরা অবস্থান করছেন। সেখানের পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১০

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১১

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৩

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৫

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৭

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৮

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৯

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST