১৬ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ভারতে উচ্ছেদের শিকার ১৫ বাংলাদেশিকে বেনাপোলে বিজিবির কাছে হস্তান্তর

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্ত পথে ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে তাদের বসতবাড়ি উচ্ছেদ করে ভারতীয় পুলিশ। পরে তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শনিবার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত চেকপোস্ট দিয়ে এসব বাংলাদেশিদের ফেরত পাঠায় বিএসএফ।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন, হোসেন আলী (২৫), হাফিজুর রহমান (৩১), বাবলুর রহমান (৪২), আব্দুল হান্নান (৬০), তাইজুল ইসলাম (৪৩), আমিনুর রহমান (৫৬), আব্দুল্লাহ আল মামুন (২৯)। আকলিমা খাতুন (৫২), শাহানারা খাতুন (১৫), রেশমা খাতুন (২৮), আজমিরা (০৫), তাহামিনা বেগম (৩০), জান্নাতুল বুশরা (০৪), নাসিমা খাতুন (৪১) ও শেফালী খাতুন (৩৬)। এদের বাড়ি সাতক্ষীরা ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়।

আরও পড়ুনঃ   নগরীতে থানা লুটকৃত ১৩ রাউন্ড গুলি ও পুলিশের পোশাক উদ্ধার

ফেরত আসা বাংলাদেশি হোসেন জানান, তারা কর্মসংস্থানের উদ্দেশে ৫ থেকে ৭ বছর আগে থেকে ভারতে গিয়ে বসবাস করছিলেন। স¤প্রতি ভারত সরকার এসআইআর চালু করায় অবৈধ বসবাসকারী বাংলাদেশিদের উচ্ছেদ অভিযান শুরু করে। এতে তাদের ঘরবাড়ি ভেঙে দিলে তারা দেশে ফিরতে বিএসএফের কাছে আত্মসমর্পণ করে। পরে বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করে।

ফেরত আসা বাংলাদেশিরা আরো জানান, যাদের ভোটার তালিকায় নাম নেই এমন সবাইকে উচ্ছেদ শুরু করেছে দেশটির প্রশাসন। ব্যাংকে হিসাবও বন্ধ করে দেওয়া হচ্ছে। নিরুপায় হয়ে সবাই ফিরছেন।

আরও পড়ুনঃ   মান্দায় গোয়েন্দা সংস্থার পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ২

বিজিবি জানায়, আটক ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন কার্ডসহ অন্যান্য নথিপত্র যাচাই-বাছাই করে তাদের বাংলাদেশি নাগরিক হিসেবে নিশ্চিত হওয়ায় রঘুনাথপুর বিওপি কর্তৃপক্ষ তাদেরকে বিএসএফের নিকট হতে গ্রহণ করে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, ফেরত আসা বাংলাদেশিদের বিজিবি সদস্যরা পুলিশের কাছে সোপর্দ করলে রাতেই তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST