১৪ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : জয়পুরহাটে সেনাপ্রধান

জয়পুরহাট প্রতিনিধি : বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আমরা অনেকেই স্বশিক্ষিত, কিন্তু সুশিক্ষিত নই। আমরা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করি, পিএইচডি করি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে চলে যাই। কিন্তু কারও কারও নৈতিকতার অভাবের কারণে আমরা ভালোভাবে কাজ করতে পারি না। নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ভালো ছাত্র হওয়া বা রেজাল্টে ভালো হওয়া যথেষ্ট নয়। আমাদের সবাইকে ভালো মানুষ হতে হবে। এই লক্ষ্যেই ক্যাডেট কলেজ কাজ করে যাচ্ছে।

শুক্রবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন।

আরও পড়ুনঃ   নওগাঁয় মাদক আড্ডা বন্ধ করায় এক নারীকে প্রাণনাশের হুমকি

দেশ সেবায় ক্যাডেটদের আত্মনিয়োগের আহ্বান জানিয়ে জেনারেল ওয়াকার বলেন, আমরা বিভিন্ন ক্ষেত্রে নারীর নেতৃত্ব ও ক্ষমতায়ন চাই। নারীরা বিভিন্ন ক্ষেত্রে তাদের অবস্থান সুদৃঢ় করবে এবং দেশ-জাতি গঠনে অবদান রাখবে। দেশের ৫০ ভাগ নারী হলেও তাদের ছাড়া দেশ ও জাতি উন্নয়নের শিখরে পৌঁছাবে ভাবা ভুল। তাই নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে।

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের তিন দিনব্যাপী প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে (শুক্রবার) আরও বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফুল হক এবং জয়পুরহাট প্রাক্তন ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা। এর আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পুনর্মিলনী প্যারেডে সালাম গ্রহণ করেন।

আরও পড়ুনঃ   কাফনের কাপড় জড়িয়ে অনশনে রামেবির নার্সিং শিক্ষার্থীরা

প্রাক্তন ক্যাডেটদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১১ পদাতিক ডিভিশন ও বগুড়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহাম্মেদ, সেনাপ্রধানের স্ত্রী কমলিকা জামান, জয়পুরহাটের জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আকতার চৌধুরী, পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুল ওয়াহাব, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকবৃন্দ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST