১২ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

‘শয়তানের নিশ্বাস’ চক্রের হোতা ৩৮ মামলার আসামি তানিয়া গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : শয়তানের নিশ্বাস প্রয়োগ করে অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা ৩৮ মামলার আসামি তানিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে রূপনগর থানা পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) ভোরে রাজধানীর উত্তরা দিয়াবাড়ির একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তানিয়ার কাছ থেকে তিন ভরি ছয় আনা স্বর্ণালংকার, স্বর্ণালংকার বিক্রির নগদ ৯ লাখ ১ হাজার ৮৪০ টাকা, একটি প্রাইভেটকার, একটি স্বর্ণ মাপার ডিজিটাল মেশিন, ইমিটেশনের গয়না ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও পড়ুনঃ   সিরাজগঞ্জে বিপৎসীমার ওপরে যমুনার পানি, ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, গত ৮ নভেম্বর সন্ধ্যায় রূপনগর এলাকার জনৈক বেলাল হোসেনের স্ত্রী নাসিমা আক্তারের সঙ্গে গ্রেপ্তার হওয়া তানিয়ার পরিচয় হয়।

একপর্যায়ে তানিয়া কৌশলে নাসিমার বাসার ভেতরে প্রবেশ করে কথা বলতে থাকেন। কথা বলার একপর্যায়ে তানিয়া তার ব্যাগ থেকে শয়তানের নিশ্বাস (স্কোপোলামিন জাতীয় কেমিক্যাল) নাসিমা আক্তারের নাকের কাছে ধরেন। এতে নাসিমা অচেতন হয়ে পড়লে তার ব্যবহৃত ২৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুটে নিয়ে তানিয়া পালিয়ে যায়।

আরও পড়ুনঃ   উৎসবমুখর পরিবেশে পাবিপ্রবি’র ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী দিবস উদ্যাপন

এ ঘটনায় বাদী বেলাল হোসেনের অভিযোগের প্রেক্ষিতে রূপনগর থানায় একটি নিয়মিত মামলা করা হয়। সেই মামলায় তানিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST