১২ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

সেঞ্চুরি মিস করা নিয়ে যা বললেন সাদমান

অনলাইন ডেস্ক : সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ দল। দিনের শুরুতে এদিন ১৪ রানের ব্যবধানে আয়ারল্যান্ডের বাকি ২ উইকেট তুলে নিয়েছিল টাইগার বোলাররা। এরপর ব্যাট করতে নেমে সারাদিনই আধিপত্য দেখায় তারা।

আয়ারল্যান্ডের ২৮৬ রানের জবাবে ১ উইকেটে ৩৩৮ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। এদিন ২০ রানের আক্ষেপে পুড়েছেন সাদমান ইসলাম। ফিরেছেন ৮০ রান করে। সংবাদ সম্মেলনে এসে জানালেন, আক্রমণাত্মক ব্যাটিংয়ের কোনো পরিকল্পনা ছিল না তার।

আরও পড়ুনঃ   আগামী বছরই দেশবাসী রাজনৈতিক সরকার পাবে : ওয়াহিদউদ্দিন

এ প্রসঙ্গে সাদমান বলেন, ‘এরকম কোনো পরিকল্পনা ছিল না। আমি আর জয় কথা বলছিলাম, যেরকম বল বা উইকেট আমাদের যেমন সাপোর্ট করে বা সকালে যখন ব্যাটিংয়ে নেমেছি তখন ওইরকম সহায়তা ছিল না। আমরা বাউন্ডারি বলগুলো কাজে লাগিয়েছি যার কারণে হয়ত শুরুতে স্কোরটা এত ভালো আসছে।’

এদিন ওপেনার মাহমুদুল হাসান জয় ২৮৩ বলে ১৬৯ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন। সাদমান আশাবাদী, জয় ইনিংস আরও বড় করতে পারবেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ জয় অনেক সুন্দর ব্যাটিং করছে, এখনো জয় আছে। আশা করি, দোয়া করি জয় যাতে আরও বড় বা ভালো একটা স্কোর আমাদের দিতে পারে।’

আরও পড়ুনঃ   ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী

পরে সাদমান নিজের সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে বলেছেন, ‘অবশ্যই, সেঞ্চুরি না হলে তো একটা আফসোস থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু দিচ্ছেন ওইটা নিয়েই…। আমি চেষ্টা করব যদি পরবর্তীতে এরকম জায়গায় থিতু হতে পারি এবং চেষ্টা করব (ইনিংস) বড় করার।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST