২ মে ২০২৪
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়া উপজেলা নির্বাচন : দাবদাহের মধ্যেও প্রতীক পেয়েই প্রচার-প্রচারণায় প্রার্থীরা

বাগাতিপাড়া প্রতিনিধি : দ্বিতীয় ধাপে আগামী ২১ মে অনুষ্ঠিত হবে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচন। ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই নির্বাচনি প্রচারে মাঠে নেমেছেন প্রার্থীরা। শুরু করেছেন গণসংযোগ।

পোস্টার টানানোর পাশাপাশি চলছে প্রচার-প্রচারণা। দাবদাহের মধ্যেই তীব্র গরম উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। আসন্ন এই নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির একজনসহ ৫ প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। প্রার্থীরা ইতোমধ্যে প্রতীক পেয়েই প্রচার প্রচারণায় নেমে পড়েছেন।

আরও পড়ুনঃ   এমপি আনার হত্যা: শিলা‌স্তির বিচার চান দাদা

এই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে- পাঁকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আসলাম উদ্দিন (শালিক), উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবুল হোসেন (দোয়াত-কলম), উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম শরিফ (আনারস), উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এএসএম জাহাঙ্গীর হোসেন মানিক (মোটরসাইকেল) এবং মোছা: জান্নাতুল ফেরদৌস (ঘোড়া) প্রতীক পেয়েছেন। উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি এবং বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী (চশমা), সাবেক উপজেলা ওলামালীগের সাংগঠনিক সম্পাদক কাজী আমানুর রহমান (উড়োজাহাজ), উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নবাব আলী (তালা) ও সেলিম রেজা (টিউবওয়েল) প্রতীক পেয়েছেন।

আরও পড়ুনঃ   ৬ বিভাগে তাপপ্রবাহের সতর্কবার্তা

অপরদিকে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা (ফুটবল), ও মিতা বেগম শিবলী (কলস) প্রতীক পেয়েছেন। এছাড়াও উচ্চ আদালত হতে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরিদা পারভীন তার প্রার্থীতা ফিরে পাওয়ার তথ্য পাওয়া গেলেও আদেশের কপি সংশ্লিষ্ট দপ্তরে আসার পর তার প্রতীক দেয়া হতে পারে বলে প্রার্থী সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST