১১ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

সিলেটে ৩০০ রান খুব বেশি না : হাসান মাহমুদ

অনলাইন ডেস্ক : দিনের প্রথম ওভারেই উইকেট নিয়ে দারুণ শুরুর আভাস দিয়েছিল বাংলাদেশ। এমন শুরুর পর প্রথম সেশনে আর কোনো উইকেট তুলতে পারেনি টাইগাররা। পল স্টার্লিং ও ক্যাড কারমাইকেলের জোড়া ফিফটিতে বড় রানের ভিত পায় আইরিশরা। তবে শেষ বিকেলে দারুণ বোলিং করেছেন স্পিনাররা। হাসান মুরাদ-মেহেদি মিরাজের দুর্দান্ত বোলিংয়ে স্বস্তি নিয়ে দিন শেষ করেছে স্বাগতিকরা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাসান মাহমুদ বলেন, ‘নাহিদের সাথে বোলিং করে আমি খুবই আনন্দ পাই। সে অনেক দ্রুত বোলিং করে, আমিও একটু ইন্সপায়ার্ড হই ওর থেকে। আর আমি চেষ্টা করি যে জুটি বেঁধে বোলিং করার। সে যখন বোলিং করে তাকে আইডিয়া দেয়া বা তার কাছ থেকে আইডিয়া নেয়া যে কি কন্ডিশন এখন উইকেটের পরিস্থিতি কেমন, কোন জায়গায় বোলিং করাটা সবচেয়ে ভালো, কোন লেংথটা পিক করতে হবে।’

আরও পড়ুনঃ   প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

দ্বিতীয় দিনের সকালেই বাকি ২ উইকেট তুলে নিতে চান হাসান, ‘আমরা খুবই মানে ভালো একটা পজিশনে আছি এখন। কালকে শুধু সকালবেলা তাড়াতাড়ি ওদের উইকেট নিতে হবে। ওদের ব্যাটিং অর্ডার হিসেবে রান খুব বেশি না। আশা করি আমরা এটা চেজ করে আবার ভালো একটা কামব্যাক করব।’

‘উইকেটটা খুবই ভালো ব্যাটিংয়ের জন্য। আর যদি আমরা বোলিংয়ের কথা বলি, আমরা অনেক ডিসিপ্লিনড বোলিং করেছি। ইকোনমি মানে বোলিং রান রেট এখনও তিনের নিচে আছে। আমার মনে হয় খুব ভালো আজকের দিনটা আমরা শেষ করেছি।’-যোগ করেন তিনি।

আরও পড়ুনঃ   বিমানবন্দর থেকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার

এমন উইকেটে ৩০০ রান খুব বেশি না বলে মনে করেন হাসান, ‘এই উইকেটে আমাদের ধারাবাহিকতা যেন আরেকটু বেশি থাকে বিশেষ করে ফ্ল্যাট উইকেটগুলোতে। সেই দিকে ফোকাস থাকে যাতে ভালো জায়গায় বল করি সবসময়। দলের জন্য অবদান রাখতে পারি। যাতে যতটুকু ইকোনমিক্যাল বোলিং করা যায়, এটাই আমাদের মেইন ফোকাস থাকে যদি এরকম পিচ থাকে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST