১১ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নিজের টিকিট কোনো মেয়েকে দিয়ে দেবেন মেক্সিকোর প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে ২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকো। দেশটির আজতেকা স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতার পর্দা উঠবে। বিশ্বের প্রথম ভেন্যু হিসেবে তিনটি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজন করতে যাচ্ছে এই ভেন্যু। এর আগে ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচও আজতেকায় হয়েছিল। আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে সম্প্রতি কথা বলেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম।

মেক্সিকোর রাষ্ট্রপ্রধানের তথ্যমতে– মেস্কিকো সিটি বিমানবন্দর সংস্কারে ফেডারেল সরকার ৯ বিলিয়ন পেসোস (৪৮৯ মিলিয়ন ডলার) বিনিয়োগ করেছে। ক্লদিয়া শেইনবাউম বলেন, ‘এবার কেবল সেরা সকার টুর্নামেন্ট আয়োজন–ই নয়, বিশ্বের দরবারে আমরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দেবো। মেক্সিকো সাংস্কৃতিক দিক থেকে কতটা সমৃদ্ধ এবং ঐতিহাসিক মুহূর্তের অভিজ্ঞতা দিতে পারে তার প্রদর্শনীও হবে।’

মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে হবে ২০২৬ বিশ্বকাপের জমকালো উদ্বোধনী। তবে সেখানে নিজে উপস্থিত না থেকে খরচ বহন করতে পারবে না, এরকম কোনো মেয়ে ফুটবলভক্তকে তার টিকিট দিয়ে দিতে চান মেক্সিকোর প্রেসিডেন্ট। স্বভাবতই আয়োজক হিসেবে ক্লদিয়ার টিকিটটি হবে এক নম্বর এবং দাম, মান ও মর্যাদায় দিক থেকে অনেক বেশি দামী। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি। নিজের উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট আমি কোনো মেয়েকে উপহার দেবো, যে ওই অনুষ্ঠানে থাকার সুযোগ পাচ্ছে না এবং ফুটবলকে ভালোবাসে।’

আরও পড়ুনঃ   রাজশাহীতে নানা আয়োজনে ভ্যাট দিবস উদযাপন

গত আগস্টে মেক্সিকোয় বিশ্বকাপের প্রস্তুতি দেখতে ভ্রমণ করেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ওই সময়ও দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া নিজের টিকিট ব্যবহার না করার কথা জানিয়েছিলেন। ১১ জুন পর্দা উঠবে বিশ্বকাপের, সেদিন মাঠে তার পরিবর্তে দেখা যেতে পারে অন্য কোনো নারী ফুটবলভক্তকে। ক্লদিয়া বলছেন, ‘আমরা তাকে কীভাবে বেছে নেব সেই সিদ্ধান্ত নিচ্ছি, টিকিটটির নম্বর ০০০০১, এমন কোনো মেয়ে পাবে যে ফুটবল নিয়ে স্বপ্ন দেখতে পারে।’

আরও পড়ুনঃ   ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ

গত বছর মেক্সিকোর প্রথম কোনো নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ক্লদিয়া শেইনবাউম। বিশ্বকাপ উপলক্ষ্যে তিনি মন্টেরি, উত্তর মেক্সিকো এবং পশ্চিমাঞ্চলের গুয়াদালাজারায় নতুন প্রজেক্ট হাতে নেওয়ার কথা জানিয়েছেন। যদিও কোথায় কত বরাদ্দ দেওয়া হচ্ছে তা খোলাসা করেননি ক্লদিয়া। তবে তার তথ্যমতে– আসন্ন কয়েক সপ্তাহের মাঝে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। প্রাইভেট প্রতিষ্ঠানের অধীনে আজতেকা স্টেডিয়ামেও সংস্কার কাজ চলছে। যেখানে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের তৃতীয় উদ্বোধনী ম্যাচ হতে যাচ্ছে।

মেক্সিকোর তিনটি শহরে হবে বিশ্বকাপের ম্যাচ। সবমিলিয়ে ৫.৫ মিলিয়ন দর্শক সেখানে উপস্থিত হতে পারে বলে প্রত্যাশা ক্লদিয়ার, ‘এটি অনেক বিশেষ একটি মুহূর্ত হতে যাচ্ছে, যেখানে অর্থনৈতিক বিষয়াদিও জড়িত। আগামী কয়েক মাসের মধ্যে আমরা পুরোপুরি প্রস্তুত হয়ে উঠব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১০

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১১

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৩

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৪

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৫

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৬

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৭

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৮

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৯

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

২০

Design & Developed by: BD IT HOST