২ মে ২০২৪
অনলাইন সংস্করণ

শাকিবের বিয়ে, ছেলেকে বিদেশে পাঠাচ্ছেন অপু বিশ্বাস

অনলাইন ডেস্ক : গত কয়েকদিন ধরেই শোবিজ অঙ্গনের সবচেয়ে আলোচিত খবর ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের বিয়ে। দুই নায়িকার সঙ্গে অতীতে গাঁটছড়া বেধেও সংসার জীবনে থিতু হতে পারেননি তিনি। ফলে নতুন করে বিয়ের কথা ভাবছেন এই নায়ক।

শাকিবের বিয়ের খবরে অবাক হয়েছেন তার ভক্তরাও। কারণ সমসাময়িক সময়ে প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে দারুণ বোঝাপড়া দেখা গেছে এই নায়কের। ফলে দুই তারকার ভক্তরা ভেবেছিলেন, পুরোনো অতীত ভুলে হয়তো আবার নতুন করে একত্রিত হচ্ছেন শাকিব-অপু।

তবে তেমন কিছুই যে হচ্ছে না, সেটারই আভাস মিলল শাকিবের নতুন করে বিয়ের খবরে। ইতোমধ্যেই নাকি নায়কের জন্য পছন্দের পাত্রীর খোঁজ শুরু করেছে তার পরিবার।

এদিকে শাকিবের বিয়ের খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন তার প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস নিজেও। সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেছেন, বিরক্ত হয়েই শাকিবের পরিবার এই সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে শাকিবের বিয়ের বিষয়টিকে তার ‘ব্যক্তিগত সিদ্ধান্ত’ বলেও মন্তব্য করেছেন এই নায়িকা।

আরও পড়ুনঃ   লন্ডনে অসুস্থ ইলিয়াস কাঞ্চনকে দেখতে গেলেন রোজিনা

এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানিয়েছেন, খুব শিগগিরই ছেলে আব্রাম খান জয়কে বিদেশে পড়ালেখা করতে পাঠাবেন তিনি। ৮ বছরের ছেলে জয়কে বিদেশে পাঠিয়ে দেওয়া নিয়েও সৃষ্টি হয়েছে নানা প্রশ্নের।

অনেকেই বলছেন, শাকিবের বিয়ের কথা ভেবেই জয়কে দেশের বাইরে পাঠিয়ে দিতে চাইছেন তার মা অপু বিশ্বাস। বিষয়টি নিয়ে আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন নায়িকা। বলেছেন, ছেলের সুন্দর ভবিষ্যতের কথা ভেবেই দেশের বাইরে পাঠাচ্ছেন।

অপু বিশ্বাস বলেন, ‘শাকিব শুধু বাংলাদেশের সবচেয়ে বড় তারকা নন। তিনি আন্তর্জাতিক মানের তারকা, বুদ্ধিমান মানুষ। আমার ও শাকিবের যেহেতু সন্তান রয়েছে, তাই সম্পর্ক থেকেই যায়। একসময় আমার তরফে জয়ের পরিচয় দিতে সংবাদমাধ্যমের সাহায্য নিতে হয়েছিল। সেই সময় পরিস্থিতি তেমনই ছিল। তবে এখন ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। দীর্ঘ ৯ বছরের সম্পর্ক আমাদের। ওর পরিবারের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। তা তো ছিন্ন হওয়ার নয়! আর এই মুহূর্তে, বিশেষত ছেলের একটা সুন্দর ভবিষ্যতের কথা ভেবেই ওকে বাইরে পাঠাচ্ছি।’

আরও পড়ুনঃ   কাঠগোলাপের মাঝে নিজেকে খুঁজে পেলেন প্রভা

শাকিবের বিয়ে নিয়ে অপু বলেন, ‘শাকিব তো একজন প্রাপ্তবয়স্ক মানুষ। তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলার থাকলে, তিনি নিজেই বলবেন। তিনি তো আমার ছেলে জয়ের মতো ছোট নন। তবে প্রতিনিয়ত এই প্রশ্নের সম্মুখীন হতে হতে আমি বিরক্ত।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১০

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৫

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৬

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৭

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST