৮ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে মৃত ও অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের মাঝে কল্যাণ সমিতির চেক বিতরণ

তানোর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর তানোরে মাঝে মৃত ও অবসরপ্রাপ্ত ২৪ জন মাধ্যমিক শিক্ষক কর্মচারীদের শিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে ৮লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে তানোর উপজেলা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চেক বিতরণ করেন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও উপদেষ্টা রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ধানের শীষ প্রতিকের সংসদ সদস্য প্রার্থী মেজর জেনারেল শরিফ উদ্দিন।

উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আল আমিন হকের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যান সমিতির উপদেষ্টা রাজশাহী জেলা বিএনপির সদস্য ও সাবেক তানোর পৌর মেয়র মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান।

আরও পড়ুনঃ   শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ

ড্যাব কেন্দ্রীয় কমিটির জেনারেল সদস্য ডাক্তার মিজানুর রহমান মিজান, তানোর পৌর যুবদলের সাবেক সভাপতি কাউন্সিলর আব্দুল মান্নান, পৌর বিএনপির সহ-সভাপতি আবু সাইদ বাবু, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক অরণ্য কুসুম,উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোর্তুজা, সদস্য সচিব শরিফ মুন্সি, তানোর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সহ-সভাপতি সুলতান আহম্মেদ, তানোর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা প্রমূখ। এছাড়াও উপজেলা, দুই পৌরসভা এবং সাত ইউনিয়নের (ইউপি) বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও গোদাগাড়ী উপজেলা বিএনপির নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতেই এ সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

১০

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১১

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

১২

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

১৩

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১৪

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১৫

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১৬

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৭

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৯

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST