২ মে ২০২৪
অনলাইন সংস্করণ

বাংলাদেশ নিয়ে মুগ্ধতার কথা জানালেন জিম্বাবুয়ে অধিনায়ক

অনলাইন ডেস্ক : জন্ম বেড়ে উঠা পাকিস্তানে হলেও সে দেশের হয়ে ক্রিকেট খেলার সুযোগ পাননি সিকান্দার রাজা। পরবর্তীতে পাড়ি জমান জিম্বাবুয়েতে, এরপর খেলে চলেছেন দেশটির হয়ে। বর্তমানে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্বও পালন করছেন রাজা। আসন্ন বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিম্বাবুয়ে দল এখন চট্টগ্রামে।

প্রথম ম্যাচের আগের দিন আজ বৃহস্পতিবার সাগরিকায় সংবাদ সম্মেলনে আসেন রাজা। সেখানে বাংলাদেশ নিয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়ে রাজা বলছিলেন, ‘আমি বাংলাদেশে প্রায়ই আসি। জানি না ভবিষ্যতে কী হবে। যদি শেষবারের মতোও এসে থাকি, আমি চাই আমার স্ত্রী, মেয়ে, ছেলে তারা বাংলাদেশের ভালোবাসা, আতিথেয়তার অভিজ্ঞতা পাক।’

আরও পড়ুনঃ   আজ সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল

রাজা আরো বলেন, ‘জানি না আবারো বাংলাদেশে আসব কি না। যদি অবসরও নিয়ে ফেলি, আমি চাইব আমার পরিবারের সদস্যরা বাংলাদেশের মানুষের ভালোবাসা, আতিথেয়তার অভিজ্ঞতা অর্জন করুক। বাংলাদেশ আমাকে অনেক ভালোবাসে।’

বাংলাদেশের প্রতি মুগ্ধতার কারণ জানিয়ে রাজা বলছিলেন, ‘আমার প্রথম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ছিল বাংলাদেশে, ঢাকা প্রিমিয়ার লিগে। দ্বিতীয়টাও বাংলাদেশে, বিপিএলে। আমার অভিষেকও হয়েছিল বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশ জিম্বাবুয়ের খুব ভালো বন্ধু। নিয়মিত আমাদের আমন্ত্রণ জানাচ্ছে। বাংলাদেশের বিপক্ষে খেলি বা বাংলাদেশের ঘরোয়া দলের হয়ে, আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আমি তিনবার বিপিএল খেলেছি, তিনবার ডিপিএল খেলেছি।’

আরও পড়ুনঃ   ‘সংখ্যালঘুদের প্রতি সহযোগিতার মনোভাব বাংলাদেশের মতো পৃথিবীর কোথাও নেই’-র‌্যাব ৫

বর্তমানে স্থায়ী প্রধান কোচ নেই সিকান্দার রাজার দলের। বাংলাদেশের বিপক্ষে এই সফরে দলটির অন্তর্বতীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করবেন স্টুয়ার্ট মাতসিকেনিয়েরি।

জিম্বাবুয়ে দল- সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, বেনেট ব্রায়ান, রায়ান বার্ল, জনাথন ক্যাম্পবেল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জংওয়ে, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, আইনস্লে এন্ডলোভু, রিচার্ড এনগারাভা ও শন উইলিয়ামস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST