৪ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নওগাঁ-১ আসনে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমানের নাম ঘোষণায় উচ্ছ্বসিত কর্মী-সমর্থক

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা তৈরি করে নাম ঘোষণা করে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তালিকার নাম ঘোষণা করেন।

এই তালিকায় নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপপাহার) আসনে দলীয় প্রার্থী হিসেবে স্থান পেয়েছেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান।
নাম ঘোষণার পরপরই নিয়ামতপুর পোরশা সাপাহারের বিএনপি কর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও সমর্থনের বার্তায় ভরে উঠেছে ফেসবুকের দেয়ালে। গতকাল সন্ধ্যায় উপজেলার গাবতলী এলাকায় বিএনপির কর্মী- সমর্থকরা দেখা করতে আসেন ও শুভেচ্ছা বিনিময় করেন।

আরও পড়ুনঃ   হাসিনার ‘হেলমেট বাহিনী’ এখন ‘গুপ্ত বাহিনী’: ভূমিমন্ত্রী মিনু

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও জনভিত্তি বিবেচনায় কেন্দ্রীয় বিএনপি এবার তাঁকে প্রার্থী তালিকায় রেখেছে। স্থানীয় রাজনীতিতে তাঁর দীর্ঘ সক্রিয়তা ও কর্মীদের সাথে নিবিড় সম্পর্কই তাঁকে এগিয়ে রেখেছে।

আরও পড়ুনঃ   ‘এমপির প্রভাবে’ ভোটের দুই দিন আগে সরে দাঁড়ালেন ওহিদুজ্জামান

নিয়ামতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল্লাহ সোনার বলেন, নিয়ামতপুর, পোরশা ও সাপাহারের মানুষ মোস্তাফিজুর রহমানকে ভালবাসে। তিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ অবধি মাঠে আছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে ছিলেন।

তিনি আরও বলেন, এবার সময় এসেছে ঐক্যবদ্ধভাবে কাজ করার,এই আসনে বিএনপির বিজয় ছিনিয়ে আনার।

এই আসনের ভোটাররা মনে করছেন, এবার এই আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমানের সাথে জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুল আলমের হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST