৩১ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

নয় দিনব্যাপী রাজশাহী বিভাগীয় বইমেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, পৃথিবীর ইতিহাস অনেক লম্বা এবং এ লম্বা ইতিহাসে যারা সুবিজ্ঞ ও দূরদর্শী আছেন, আমাদের জন্য তাদের জীবনের শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। সেই বিষয়গুলো আমরা জেনেছি বই পড়ে। বই না পড়লে এটা জানতে পারতাম না।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে রাজশাহী কালেক্টরেট মাঠে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত এবং বিভাগীয় প্রশাসন বাস্তবায়িত নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলার উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুনঃ   বাঘায় জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয় উদ্বোধন ও প্রতিষ্ঠাতা আলতাফ হোসেনের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

বিভাগীয় কমিশনার বলেন, পাঠ্যবই কিন্তু পড়তে ভালো লাগে না। আবার ওই পাঠ্যবই যদি একজন শিক্ষক মজা করে পড়ান, তাহলে সেই বিষয়টা সবচেয়ে ভালো লাগে। তাই শিক্ষক সমাজের কাছে আমার আবেদন হলো, পড়াটাকে আনন্দের একটি অনুষঙ্গ বানান।

এই সময় কোনো কোনো বক্তা বইমেলা ৯ দিনের জায়গায় ১৫ দিন করার দাবি জানালে, বিভাগীয় কমিশনার উক্ত দাবির সাথে সুর মিলিয়ে বইমেলা ১৫ দিনব্যাপি করার জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ জানান।

আরও পড়ুনঃ   শারদীয় দুর্গোৎসবে পুলিশ কমিশনারের শুভেচ্ছা বিনিময়

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হামিদুল হক, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার ফারজানা ইসলাম এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।

এর আগে অতিথিবৃন্দ বেলুন-ফেস্টুন উড়িয়ে রাজশাহী বিভাগীয় বইমেলা ২০২৫-এর উদ্বোধন করেন। সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা মেলা মঞ্চে পরিবেশন করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

১০

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১১

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

১২

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১৩

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১৪

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১৫

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৭

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

২০

Design & Developed by: BD IT HOST