২৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীর পদ্মা পাড়ে ‘গ্যাসের’ অর্ধশত বুদ্‌বুদ, আগুন জ্বেলে দেখছে লোকজন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীর পাড়ে প্রায় অর্ধশত বুদ্‌বুদ দিয়ে বের হচ্ছে ‘গ্যাস’। এর মধ্যে বেশির ভাগ বুদ্‌বুদই হচ্ছে পানির ভেতর। নদীর পাড়ে হওয়া বুদ্‌বুদগুলোতে জ্বলন্ত দিয়াশলাইয়ের কাঠি ধরতেই বালুতের ওপর আগুন জ্বলছে। গ্যাসের কারণেই এমনটা হচ্ছে কি না, তা জানার জন্য বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভির কর্মকর্তা।

গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল থেকে উপজেলার প্রেমতলী ঠাকুরঘাট এলাকায় এমন বুদ্‌বুদ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। এরপর গভীর রাত পর্যন্ত নদীর পাড়ে ভিড় করেছিলেন উৎসুক মানুষ। আজ বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকেই সেখানে ভিড় করেন আশপাশের গ্রামের নারী-পুরুষ ও শিশুরা।

এদিকে নদীর পাড়ে গ্যাসের বুদ্‌বুদ ওঠার খবরে সেখানে ফায়ার সার্ভিসের একটি দল পাঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহম্মেদ। দুপুরে তারা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে। তবে স্থানীয় বাসিন্দা মো. শিহাব জানান, সম্প্রতি নদীর ঠাকুরঘাট এলাকায় নৌকাডুবে তিনজনের মৃত্যু হয়। লাশ উদ্ধারের জন্য সেদিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেছিল। তারা জানিয়েছিলেন, পানিতে নামতে গেলে তাদের কাছে মনে হচ্ছে যে, তাঁরা ওপরের দিকেই চলে আসছেন। এখন তাঁরা ধারণা করছেন, সেটি গ্যাস ওঠার চাপ ছিল।

আরও পড়ুনঃ   ‘শেষ ডাক’ ইমরান খানের, ইসলামাবাদে আগামী দুই মাস ১৪৪ ধারা জারি

দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নদীর পানি ও পাড়ের বালু বিভিন্ন স্থান থেকে বুদ্‌বুদ উঠছে। বালুর মধ্যে ওঠা বুদ্‌বুদগুলো থেকে গ্যাস বের হওয়ার শব্দ শোনা যাচ্ছে।

এলাকার আরেক বাসিন্দা পিয়াস উদ্দিন বলেন, ‘কয়েকদিন ধরে নদীর পানি কমে গেছে। গতকাল (মঙ্গলবার) এলাকার লোকজন এই বুদ্‌বুদ খেয়াল করেন। তারপর থেকেই উৎসুক মানুষের ভিড় লেগে আছে। গভীর রাত পর্যন্ত লোকজন আগুন জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি দেখেছেন।’

আরও পড়ুনঃ   অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের গোদাগাড়ী স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা জমির উদ্দিন বলেন, ‘নদী পাড়ে অসংখ্য বুদ্‌বুদ বের হচ্ছে। এখন কোনো গ্যাসের কারণে এটি হচ্ছে কিনা, তা আমরা জানি না। বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে। তাঁরা এসে দেখবেন।’

গোদাগাড়ীর ইউএনও ফয়সাল আহম্মেদ জানান, সকালে প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্র থেকে বিষয়টি তাকে জানানো হয়। এরপর তিনি ফায়ার সার্ভিসকে পাঠান। তারা এসে একটি রিপোর্ট দেবেন। গ্যাসের উপস্থিতি আছে কি না, তা জানতে পরীক্ষার জন্য ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : রাজশাহীর ডিসি

জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান রাজশাহীতে স্থাপনে আগ্রহ

মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প : ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১০

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

১১

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

১২

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

১৩

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১৪

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১৫

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৭

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৮

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST