২৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

প্রজ্ঞাপন অনুযায়ী মজুরি দেয় না রাসিক, ছয় দফা দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

স্টাফ রিপোর্টার : সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী দৈনিক ৭৫০ টাকা হারে ২২ হাজার ৫০০ টাকা বেতনসহ ছয় দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রায় আড়াই হাজার দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক।

বুধবার সকালে তারা কর্মবিরতি শুরু করে নগর ভবনের প্রধান ফটক বন্ধ করে দেয়। একই সঙ্গে ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভে অংশ নেয় শ্রমিকরা। এতে কর্মকর্তারা কেউই নগর ভবনে প্রবেশ করতে পারেননি। ফলে সিটি করপোরেশনের প্রশাসনিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে। প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকায় সেবা নিতে এসে সাধারণ নাগরিকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

আরও পড়ুনঃ   ক্ষমতার জন্য বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে : ওবায়দুল কাদের

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা সরকারি প্রজ্ঞাপনের নির্ধারিত মজুরি অনুযায়ী বেতন পাচ্ছেন না। তাদের দৈনিক ৪৮০ টাকা হারে বেতন দেওয়া হয়। কিন্তু প্রায় পাঁচ মাস আগে ৭৫০ টাকা হারে বেতন দেওয়ার জন্য সরকারি প্রজ্ঞাপন জারি হয়। এছাড়া চাকরির স্থায়ী না হওয়ায় সব সময় চাকরি হারানোর আশঙ্কায় থাকেন তারা। তাই বারবার দাবি জানিয়েও কোনো পদক্ষেপ না নেওয়ায় অবশেষে কর্মবিরতির পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।

দুপুর ১টার দিকে পুলিশ পাহারায় প্রধান প্রকৌশলী ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা নগর ভবনে প্রবেশ করে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেন। তবে শ্রমিকরা জানায়, তাদের ছয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি অব্যাহত রাখবে।

আরও পড়ুনঃ   ‘শেষ ডাক’ ইমরান খানের, ইসলামাবাদে আগামী দুই মাস ১৪৪ ধারা জারি

শ্রমিকদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে- দৈনিক মজুরির কর্মচারিদের চাকরি স্থায়ী করা, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী বেতন প্রদান, সব উৎসব ভাতা দেওয়া, প্রতি মাসের ৩ তারিখের মধ্যে বেতন প্রদান, চাকরিচ্যুতির হুমকি বন্ধ করা এবং অবসরের সময় বিদায় সম্মান প্রদানের ব্যবস্থা করা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST