২৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

শার্শায় ছাত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আলিম কর্তৃক বিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় শিক্ষার্থীরা। ঘটনার প্রতিবাদে বুধবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ বাজার এলাকায় বিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্ষুব্ধ শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নানা স্লোগান দেন। যশোর-বেনাপোল মহাসড়কটি দেশের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক পথ হওয়ায় এসময় কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ   রাত পোহালে পবা ও মোহনপুর উপজেলা নির্বাচন, প্রস্তুতি শেষ

খবর পেয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যশোর জেলা পুলিশ সুপারের নির্দেশে প্রশাসনের কর্মকর্তারা শিক্ষার্থীদের ন্যায়বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয় এবং ক্লাসে ফিরে যায়।

আরও পড়ুনঃ   তানোরে নির্বাচনী গণমিছিল ও পথসভায় দাঁড়িপাল্লায় ভোট চাইলেন অধ্যাপক মজিবুর রহমান

শিক্ষার্থীরা জানান, আগামী ৫ নভেম্বরের মধ্যে অভিযুক্ত শিক্ষক আব্দুল আলিমের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা ও চাকরিচ্যুতির সিদ্ধান্ত নিতে হবে, অন্যথায় তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

এ বিষয়ে শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, “ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনোভাবেই শিক্ষার্থীর মর্যাদা ক্ষুণ্ণ করার ঘটনা সহ্য করা হবে না।”

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১০

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১১

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১২

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৩

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৫

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৬

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৭

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

১৮

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৯

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

২০

Design & Developed by: BD IT HOST