২৭ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

১৪ বছরের দাম্পত্যে ইতি টানলেন জয়-মাহি!

অনলাইন ডেস্ক : হিন্দি টেলিদুনিয়ার অন্যতম ‘পাওয়ার কাপল’ জয় ভানুশালি এবং মাহি ভিজের প্রায় দেড় দশকের দাম্পত্যে ভাঙন ধরল। ১৪ বছরের সংসার ও তিন সন্তানের মা-বাবা এই তারকা জুটি এবার যতিচিহ্ন টানলেন সম্পর্কে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, প্রায় মাসখানেক ধরেই আর এক ছাদের তলায় থাকছেন না জয় এবং মাহি।

চলতি বছরের জুলাই মাস থেকেই জয় ভানুশালি এবং মাহি ভিজের ডিভোর্সের গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও সেই সময় এই বিষয়ে তারকা দম্পতি প্রকাশ্যে কুলুপ এঁটেছিলেন। মাসখানেক আগে মাহিও জানিয়েছিলেন যে, ব্যক্তিগতজীবন নিয়ে কারও কাছে কৈফিয়ত দিতে তিনি বাধ্য নন।

আরও পড়ুনঃ   আবারও বিয়ের পোস্ট দিলেন মাহিয়া মাহি

তবে ভাঙনের খবর কি আর খুব বেশি দিন ধামাচাপা থাকে? এবার জয়-মাহির এক ঘনিষ্ঠ বন্ধুই ফাঁস করে দিলেন তাদের বর্তমান অবস্থান। জুলাই-আগস্ট মাসেই আইনি বিচ্ছেদের পথে হেঁটেছেন জয় ভানুশালি ও মাহি ভিজ। কিন্তু তারা বিষয়টি একেবারে গোপন রেখেছিলেন।

একসময় জয়-মাহির সামাজিক মাধ্যমে চোখ রাখলেই সুখী গৃহকোণের ঝলক মিলত। তবে মাসখানেক ধরে সেই চিত্র পুরোপুরি পাল্টে গেছে। ভ্লগ তো দূরের কথা, এই সময়ের মধ্যে একে-অপরের সঙ্গে কোনও ছবি পর্যন্ত শেয়ার করেননি তারা। কেন এই সুখের সংসারে ভাঙন ধরল, তা নিয়ে কৌতূহলের অন্ত নেই।

আরও পড়ুনঃ   বলিউডের যে সুপারহিট সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কোয়েল

মাহি বিজ নাকি স্বামী জয়কে নিয়ে এতটাই ‘সন্দেহ বাতিকগ্রস্থ’ হয়ে পড়েছিলেন যে অভিনেতা স্ত্রীর থেকে দূরত্ব বাড়াতে বাধ্য হন। যা কিনা পরবর্তীতে ডিভোর্স পর্যন্ত গড়ায়।

উল্লেখ্য, ২০১১ সালে ভালোবেসে একে-অপরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন জয়-মাহি। বছরখানেক চুটিয়ে দাম্পত্য উপভোগ করার পর ২০১৭ সালে রাজবীর ও খুশি নামে দুই সন্তান দত্তক নেন তারা। তার দু’বছর বাদে ২০১৯ সালে তাদের ঘর আলো করে জন্ম নেয় তাদের কন্যা তারা। তবে ২০২৪ সাল থেকে জয়-মাহির মধ্যে সমস্যা শুরু হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১০

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৫

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৬

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৭

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST