১ মে ২০২৪
অনলাইন সংস্করণ

ভিনিসিয়াসের জোড়া গোলে মিউনিখের সাথে ড্র করলো রিয়াল

অনলাইন ডেস্ক : ব্রাজিলিয়ান ভিনিসিয়স জুনিয়রের জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের সেমিফাইনালের প্রথম লেগে পিছিয়ে থেকেও জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের সাথে ২-২ গোলে ড্র করেছে স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ।
গতরাতে বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় শুরু থেকেই আক্রমনাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল। যার সুবাদে ম্যাচে প্রথম লিড পেয়ে যায় তারাই।
ম্যাচের ২৪ মিনিটে টনি ক্রুসের পাস থেকে দারুন দক্ষতায় নিচু শটে বায়ার্নের জালে বল পাঠান ভিনিসিয়াস। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে চতুর্থ খেলোয়াড় হিসেবে সেমিফাইনালে টানা তিন মৌসুমে গোল করলেন এ তারকা। এর আগে এমন কীর্তি গড়েছিলেন ইয়ারি লিটমেনেন, ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও কেভিন ডি ব্রুইনা
এরপর প্রথমার্ধে আর কোন গোল না হলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।
ম্যাচে ফিরতে দ্বিতীয়ার্ধের শুরু থেকে রিয়ালকে চেপে ধরে বায়ার্ন। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ৪ মিনিটের ব্যবধানে দুই গোল আদায় করে নেয় তারা।
৫৩তম মিনিটে রিয়ালের রক্ষণদূর্গ ভেদ করে বক্সের ভেতর থেকে জোড়ালো শটে গোল করেন বায়ার্নের লেরয় সানে।
৪ মিনিট পর লিড নেয় বায়ার্ন। নিজেদের বক্সে বায়ার্নের জামাল মুসিয়ালাকে ফাউল করেন রিয়ালের লুকাস ভাসকুয়েজ । এতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি স্পট কিক থেকে গোল করে বায়ার্নকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন হ্যারি কেইন। চলতি চ্যাম্পিয়ন্স লিগে এটি কেইনের অষ্টম গোল। সর্বোচ্চ আট গোল নিয়ে প্যারিস সেন্ট জার্মেইর কিলিয়ান এমবাপ্পের সাথে যৌথভাবে শীর্ষে আছেন তিনি।
কেইনের পেনাল্টিতে লিড নিয়ে ম্যাচ জয়ের পথে এগিয়ে যাচ্ছিলো বায়ার্ন। কিন্তু ম্যাচে ফিরতে মরিয়া ছিলো রিয়াল। অবশেষে ৮৩ মিনিটে ম্যাচে সমতা পেয়ে যায় তারা। বক্সের ভেতর রিয়ালের রড্রিগোকে ফাউল করেন বায়ার্নের কিম মিন-জায়ে। এতে পেনাল্টি পায় রিয়াল। পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে ম্যাচে ফেরান ভিনিসিয়াস। শেষ পর্যন্ত ২-২ সমতা নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন ও রিয়াল।
আগামী ৯ মে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে বায়ার্ন ও রিয়াল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST